ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকর্মী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৩) নামে পোশাককর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা রোড এলাকার বিআরটি উড়াল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মশিউর নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি গ্রামের মবিন চৌকিদারের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, মশিউর জরুরি কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেড় হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের বিআরটি উড়াল সড়কে আসার পর একদল ছিনতাইকারি তার পথরোধ করে। পরে তারা মশিউরের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাজধানীর তুরা‌গে আবা‌সিক ভব‌নে আগুন

» মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

» অক্ষয়–সাইফের সঙ্গে বড় পর্দায় যিশু, নতুন বছরে জমজমাট প্রত্যাবর্তন

» দাম্পত্য নিয়ে ঐশ্বরিয়ার খোলামেলা স্বীকারোক্তি ‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’

» গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

» অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি শক্তির প্রদর্শনকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা

» ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে চলছে ইসির সভা

» কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

» জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

» আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকর্মী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৩) নামে পোশাককর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা রোড এলাকার বিআরটি উড়াল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মশিউর নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি গ্রামের মবিন চৌকিদারের ছেলে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, মশিউর জরুরি কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেড় হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মধুমিতা রোডের বিআরটি উড়াল সড়কে আসার পর একদল ছিনতাইকারি তার পথরোধ করে। পরে তারা মশিউরের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com