ইয়াবাসহ দুই কারবারি আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃদের একজন বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২-এর বাসিন্দা মীর আহমদের ছেলে মো. নুরুল আমিন (২৪)। অপরজন মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসান (২৮)।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদ পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে নুরুল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে লুঙ্গিতে মোড়ানো প্যাকেটের ভেতর ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বিকালে মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করে বিজিবি। টেকনাফগামী একটি চান্দের গাড়ির চালকের সিটের নিচে অভিনব কায়দায় ইয়াবাগুলো লুকানো ছিল। এ সময় গাড়িটি ও একটি REDMI NOTE 12 5G স্মার্টফোন জব্দ করা হয়।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব : উপদেষ্টা ড. আসিফ নজরুল

» গণঅভ্যুত্থানের নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

» হাদির অবস্থা অপরিবর্তিত; অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা

» দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে গুলি, হিটলিস্টে আছে আরও অনেকে: আসিফ মাহমুদ

» কুয়াশায় ভারতে একের পর এক বাস ট্রাক গাড়ির সংঘর্ষ (ভিডিও)

» হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই: ডিএমপি

» আইপিএল নিলামে বড় তারকাদের আড়ালে যাদের দিকে তাকিয়ে দলগুলো

» আখেরি মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হলো ইজতেমা

» জার্মানিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

» সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবাসহ দুই কারবারি আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃদের একজন বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২-এর বাসিন্দা মীর আহমদের ছেলে মো. নুরুল আমিন (২৪)। অপরজন মহেশখালী উপজেলার কুতুবজম পূর্বপাড়ার বজল মিয়ার ছেলে মীর মোশাররফ হোসেন জিসান (২৮)।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় নাফ নদ পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে নুরুল আমিনকে আটক করা হয়। তার কাছ থেকে লুঙ্গিতে মোড়ানো প্যাকেটের ভেতর ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বিকালে মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মীর মোশাররফ হোসেন জিসানকে আটক করে বিজিবি। টেকনাফগামী একটি চান্দের গাড়ির চালকের সিটের নিচে অভিনব কায়দায় ইয়াবাগুলো লুকানো ছিল। এ সময় গাড়িটি ও একটি REDMI NOTE 12 5G স্মার্টফোন জব্দ করা হয়।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিদের ও জব্দকৃত মালামাল আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com