১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, দেশবাসী উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। নভেম্বরের ১৩ তারিখে কী হবে? সমঝোতা তো হলো না।

তিনি আরও বলেন, জামায়াত বলেছিল, দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ঢাকাকে তারা অচল করে দেবে। আওয়ামী লীগের লকডাউনের কর্মসূচি ১৩ তারিখে। নাশকতার ছক এঁকেছে তারা বলছে গণমাধ্যম। ওইদিন একটি মামলা রায়ের তারিখ ঘোষণা করার কথা শেখ হাসিনার যে মামলায় অভিযুক্ত। সব মিলিয়ে চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা থমথমে ভাব গোটা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ভিডিওতে জিল্লুর রহমান বলেন, সরকার সাত দিন সময় বেঁধে দিয়েছিল সেই সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। সিদ্ধান্ত দেওয়ার কথা সরকারের। কী সিদ্ধান্ত সরকার দেবে? তারা একসময় বলেছে ইম্পোজ করবে। যে সিদ্ধান্তই দিক না কেন, সেটা কারো না কারো পক্ষে যাবে।

জিল্লুর বলেন, গত দু-তিন দিন ধরে করিডরে একটা আলোচনা আছে যে, সরকার দুপক্ষকে খুশি করার চেষ্টা করবে। খুশিটা এইরকম- বিএনপিকে তারা খুশি করবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিয়ে। জামায়াতকে তারা খুশি করবে উচ্চকক্ষে পিআর দিয়ে। কিন্তু এই পিআর সেটা কি বিএনপির পক্ষে মানা সম্ভব? বিএনপি কি সেটা মানবে?

জিল্লুর আরও বলেন, জুলাই সনদের আদেশ চায় এনসিপি। সেটা দেখে সেখানে তারা স্বাক্ষর করবে। জামায়াত তার দাবিতে অনড়, গণভোটটা আগে হতে হবে। কারণ ওই বিশ্বাস তাদের নেই যে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হলে তারা যা চায় সেই ফলাফলটা পাবে। মূলকথা জামায়াত তাদের রাজনীতির ইতিহাসে সবচাইতে মোক্ষম সময়টাতে আছে।’

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেসির জাদুতে এমএলএস কাপ জয় মায়ামির

» অক্ষয়–সাইফের সঙ্গে বড় পর্দায় যিশু, নতুন বছরে জমজমাট প্রত্যাবর্তন

» দাম্পত্য নিয়ে ঐশ্বরিয়ার খোলামেলা স্বীকারোক্তি ‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’

» গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

» অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি শক্তির প্রদর্শনকে উৎসাহিত করে : পরিকল্পনা উপদেষ্টা

» ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে চলছে ইসির সভা

» কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

» জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

» আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

» সংসদ নির্বাচনে ভোট : প্রবাসী নিবন্ধন সোয়া দুই লাখ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, দেশবাসী উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। নভেম্বরের ১৩ তারিখে কী হবে? সমঝোতা তো হলো না।

তিনি আরও বলেন, জামায়াত বলেছিল, দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ঢাকাকে তারা অচল করে দেবে। আওয়ামী লীগের লকডাউনের কর্মসূচি ১৩ তারিখে। নাশকতার ছক এঁকেছে তারা বলছে গণমাধ্যম। ওইদিন একটি মামলা রায়ের তারিখ ঘোষণা করার কথা শেখ হাসিনার যে মামলায় অভিযুক্ত। সব মিলিয়ে চরম একটা উদ্বেগ উৎকণ্ঠা থমথমে ভাব গোটা দেশে, বিশেষ করে রাজধানী ঢাকাতে।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। ভিডিওতে জিল্লুর রহমান বলেন, সরকার সাত দিন সময় বেঁধে দিয়েছিল সেই সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। সিদ্ধান্ত দেওয়ার কথা সরকারের। কী সিদ্ধান্ত সরকার দেবে? তারা একসময় বলেছে ইম্পোজ করবে। যে সিদ্ধান্তই দিক না কেন, সেটা কারো না কারো পক্ষে যাবে।

জিল্লুর বলেন, গত দু-তিন দিন ধরে করিডরে একটা আলোচনা আছে যে, সরকার দুপক্ষকে খুশি করার চেষ্টা করবে। খুশিটা এইরকম- বিএনপিকে তারা খুশি করবে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে দিয়ে। জামায়াতকে তারা খুশি করবে উচ্চকক্ষে পিআর দিয়ে। কিন্তু এই পিআর সেটা কি বিএনপির পক্ষে মানা সম্ভব? বিএনপি কি সেটা মানবে?

জিল্লুর আরও বলেন, জুলাই সনদের আদেশ চায় এনসিপি। সেটা দেখে সেখানে তারা স্বাক্ষর করবে। জামায়াত তার দাবিতে অনড়, গণভোটটা আগে হতে হবে। কারণ ওই বিশ্বাস তাদের নেই যে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হলে তারা যা চায় সেই ফলাফলটা পাবে। মূলকথা জামায়াত তাদের রাজনীতির ইতিহাসে সবচাইতে মোক্ষম সময়টাতে আছে।’

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com