যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আহত ফজলে রাব্বি বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিন্নিপাড়া এলাকায় চাকরি করেন। রবিবার দুপুরে সাইকেলযোগে কর্মস্থালে যাওয়ার পথে ঋষিপাড়া ব্রীজের ওপর কিশোর গ্যাংয়ের সদস্য দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ ৪-৫ জনের একটি দল বাস্তায় চলাচলরত বিভিন্ন অটো ও সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়ি আটকে থাকার কারণে জ্যাম তৈরি হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি এগিয়ে গিয়ে তাদের গাড়িগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে জখম করে। তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগী  ফজলে রাব্বি বলেন, রক্সি বাহিনী বিন্নিপাড়া এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ছিনতাইকারীরা নিরীহ মানুষের নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়।

অভিযুক্ত রাব্বির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

» ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

» কিশোর গ্যাং  অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জন আটক

» শতরানের উদ্বোধনী জুটি বাংলাদেশের, সেঞ্চুরি হলো না তানজিদের

» ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০ , মামলা ৫১টি

» আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলে আটক

» গাঁজাসহ যুবক আটক

» বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফজলে রাব্বি নামের এক যুবককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আহত ফজলে রাব্বি বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামের আব্দুস সালামের ছেলে ফজলে রাব্বি বিন্নিপাড়া এলাকায় চাকরি করেন। রবিবার দুপুরে সাইকেলযোগে কর্মস্থালে যাওয়ার পথে ঋষিপাড়া ব্রীজের ওপর কিশোর গ্যাংয়ের সদস্য দমদমা এলাকার নজরুল ইসলামের ছেলে সাব্বির হোসেন, রাজিব মিয়ার ছেলে হাসানসহ ৪-৫ জনের একটি দল বাস্তায় চলাচলরত বিভিন্ন অটো ও সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছিল। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়ি আটকে থাকার কারণে জ্যাম তৈরি হয়। এক পর্যায়ে ফজলে রাব্বি এগিয়ে গিয়ে তাদের গাড়িগুলো ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়িভাবে পিটিয়ে জখম করে। তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করে।

ভুক্তভোগী  ফজলে রাব্বি বলেন, রক্সি বাহিনী বিন্নিপাড়া এলাকায় বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ছিনতাইকারীরা নিরীহ মানুষের নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পুলিশ প্রশাসনও তাদের কাছে অসহায়।

অভিযুক্ত রাব্বির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com