রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এসেছিল। রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে আহুত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটির নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন। এমন খবর পাওয়ার পর থেকে পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই তালিকায় উপজেলা পর্যায়ের সাবেক পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, থামানো গেছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

» একটি মহল নির্বাচন বানচাল করে দেশে এক-এগারো ঘটাতে চায় : রাশেদ খান

» দেশের প্রয়োজনে খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন: বাবর

» শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» নতুন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: আমানউল্লাহ আমান

» জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

» ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ

» ফ্যাসিবাদীরা বিদায় নিলেও দেশ ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

» খালেদা জিয়াকে দেখতে আবারও হাসপাতালে জুবাইদা রহমান

» ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু: তারেক রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা ঢাকায় এসেছিল। রাজধানীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে আহুত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের জন্য দলটির নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন। এমন খবর পাওয়ার পর থেকে পুলিশ ও ডিবি ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই তালিকায় উপজেলা পর্যায়ের সাবেক পৌর মেয়রসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com