বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে চালানো হত্যাকাণ্ডসহ নানা অপরাধে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ সম্প্রতি প্রচার হয় বিবিসিতে, ওই অডিও শেয়ার করে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়া আসছে- ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’।”

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে উপদেষ্টা লেখেন, “বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?”

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ওইদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাসহ তার দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে বিচার চলছে আদালতে। শিগগিরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে চালানো হত্যাকাণ্ডসহ নানা অপরাধে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ সম্প্রতি প্রচার হয় বিবিসিতে, ওই অডিও শেয়ার করে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, “বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়া আসছে- ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’।”

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে উপদেষ্টা লেখেন, “বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?”

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ওইদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাসহ তার দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে বিচার চলছে আদালতে। শিগগিরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com