সোলার পাওয়ার প্ল্যান্টে ৬৭ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড অর্থায়ন করলো ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল

ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫: ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) যৌথভাবে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) পরিচালিত ৬৪.৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অর্থায়ন করেছে।

প্রকল্পটিতে মোট ৬৭ মিলিয়ন মার্কিন ডলার মেয়াদি ঋণ অর্থায়ন সুবিধা সফলভাবে চূড়ান্ত হওয়ায় ৬ নভেম্বর ২০২৫ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অর্থায়নের মধ্যে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাকি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে আইডিসিওএল, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠান দুটির দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করে।

পাবনায় অবস্থিত দেশের অন্যতম বড় এই সোলার প্ল্যান্ট ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

এই অর্জন টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর অগ্রযাত্রাকে আরও গতি দিয়েছে।

বাংলাদেশ সরকারের আওতাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)-এর একটি যৌথ উদ্যোগ বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের একাধিক সোলার পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ওয়ার্ল্ড ব্যাংক-এর বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন, পিএইচডি; এবং বাংলাদেশে কর্মরত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও আইডিসিওএল-এর চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এছাড়াও এতে আইডিসিওএল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, বিসিআরইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক কি ইউয়ে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আইডিসিওএল-এর সঙ্গে যৌথভাবে আমরা এই প্রকল্পটিতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করেছি, যা জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ, কার্বন নিঃসরণ কমানো এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে। এই বিদ্যুৎকেন্দ্রের অর্থায়ন বড় মাপের টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি- বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতার একটি বাস্তব উদাহরণ। একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আইডিসিওএল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, “আইডিসিওএল-এ আমরা উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সঙ্গে যৌথ অর্থায়নে ৬৪.৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার পার্ক দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে একটি মাইলফলক।

একটি সবুজ ভবিষ্যতের পথে অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা বিসিআরইসিএল-কে ধন্যবাদ জানাই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে চলছে ইসির সভা

» কওমির সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আইন উপদেষ্টা

» জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

» আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

» সংসদ নির্বাচনে ভোট : প্রবাসী নিবন্ধন সোয়া দুই লাখ

» জুলাই অভ্যুত্থানে শহীদ ১১৪ জনের মরদেহ তোলা হচ্ছে আজ

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» জুলাই সনদের বিরোধীদের জনগণ প্রত্যাখ্যান করবে : মামুনুল হক

» নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ : সাকি

» তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সোলার পাওয়ার প্ল্যান্টে ৬৭ মিলিয়ন ডলারের সিন্ডিকেটেড অর্থায়ন করলো ব্র্যাক ব্যাংক ও আইডিসিওএল

ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫: ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) যৌথভাবে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড (বিসিআরইসিএল) পরিচালিত ৬৪.৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে অর্থায়ন করেছে।

প্রকল্পটিতে মোট ৬৭ মিলিয়ন মার্কিন ডলার মেয়াদি ঋণ অর্থায়ন সুবিধা সফলভাবে চূড়ান্ত হওয়ায় ৬ নভেম্বর ২০২৫ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে এক উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অর্থায়নের মধ্যে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এবং বাকি ৪৫ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে আইডিসিওএল, যা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রতিষ্ঠান দুটির দৃঢ় অবস্থান পুনঃব্যক্ত করে।

পাবনায় অবস্থিত দেশের অন্যতম বড় এই সোলার প্ল্যান্ট ইতোমধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে।

এই অর্জন টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়ানোর অগ্রযাত্রাকে আরও গতি দিয়েছে।

বাংলাদেশ সরকারের আওতাধীন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)-এর একটি যৌথ উদ্যোগ বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের একাধিক সোলার পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ওয়ার্ল্ড ব্যাংক-এর বাংলাদেশ ও ভুটান অঞ্চলের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন, পিএইচডি; এবং বাংলাদেশে কর্মরত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও আইডিসিওএল-এর চেয়ারম্যান মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। এছাড়াও এতে আইডিসিওএল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান, বিসিআরইসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক কি ইউয়ে এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আইডিসিওএল-এর সঙ্গে যৌথভাবে আমরা এই প্রকল্পটিতে দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করেছি, যা জাতীয় গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ, কার্বন নিঃসরণ কমানো এবং দেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে ত্বরান্বিত করবে। এই বিদ্যুৎকেন্দ্রের অর্থায়ন বড় মাপের টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি- বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতার একটি বাস্তব উদাহরণ। একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে গতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আইডিসিওএল-এর নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরশেদ বলেন, “আইডিসিওএল-এ আমরা উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর সঙ্গে যৌথ অর্থায়নে ৬৪.৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সোলার পার্ক দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে একটি মাইলফলক।

একটি সবুজ ভবিষ্যতের পথে অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা বিসিআরইসিএল-কে ধন্যবাদ জানাই।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com