যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৫ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরে কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৫ মাদক কারবারিক গ্রেফতার করা হয়।বুধবার (৫ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হাসান মিয়া (৪২), সেলিম (৪০), মো: শান্ত (২৪), এমরান হোসেন (৩২) ও গোলাম রাব্বানি (৩২)।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বুধবার সকাল ৭টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই ৩টি উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

সকালে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক কারবারি হাসান ও শান্তর কাছ থেকে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলার দিঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি সেলিমকে গ্রেফতার করে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয় কচুয়া উপজেলার নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি এমরান ও গোলাম রাব্বানিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৫ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : চাঁদপুরে কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৫ মাদক কারবারিক গ্রেফতার করা হয়।বুধবার (৫ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

গ্রেফতারকৃতরা হলেন- মো. হাসান মিয়া (৪২), সেলিম (৪০), মো: শান্ত (২৪), এমরান হোসেন (৩২) ও গোলাম রাব্বানি (৩২)।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী বুধবার সকাল ৭টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত এই ৩টি উপজেলায় তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

সকালে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক কারবারি হাসান ও শান্তর কাছ থেকে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুপুর ১২টায় শাহরাস্তি উপজেলার দিঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি সেলিমকে গ্রেফতার করে তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, দুপুর সোয়া ১টার দিকে অভিযান পরিচালনা করা হয় কচুয়া উপজেলার নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি এমরান ও গোলাম রাব্বানিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com