কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে মালয়েশিয়া যাচ্ছেন লুবাবা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম মহিলা বিভাগ চ্যাম্পিয়ন উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। আসরে লুবাবা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে ১৩ জন দাবাড়ু অংশগ্রহণ করার কথা রয়েছে।

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ দাবা আসর, যেখানে সদস্য দেশগুলোর গ্র্যান্ডমাস্টার ও উদীয়মান খেলোয়াড়রা অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা জানান, কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এসব টুর্নামেন্টে অংশ নিতে যে অর্থের প্রয়োজন তা পুরোপুরি জোগাড় হয়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও ব্যক্তিগতভাবে কিছু অর্থ সংগ্রহ হয়েছে। ভবিষ্যতে উন্নত প্রশিক্ষণ ও স্পন্সর পাওয়া গেলে বড় টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ পাব।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে টুর্নামেন্টে আরও অংশ নিবেন নাঈম হক, সৈয়দ মাহফুজুর রহমান, মোহাম্মদ শাকের উল্লাহ, নুসরাত জাহান আলো, জান্নাতুল প্রীতি, সাফায়াত কিবরিয়া আজান, সিদরাতুল মুনতাহা নাফি, আজান মাহমুদ, ওয়ারিসা হায়দার, আলিশা হায়দার, মো. জায়ান আজভিন খান এবং নাইমা আনসার খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ খেলতে মালয়েশিয়া যাচ্ছেন লুবাবা

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছেন চট্টগ্রাম মহিলা বিভাগ চ্যাম্পিয়ন উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। আসরে লুবাবা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে ১৩ জন দাবাড়ু অংশগ্রহণ করার কথা রয়েছে।

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ দাবা আসর, যেখানে সদস্য দেশগুলোর গ্র্যান্ডমাস্টার ও উদীয়মান খেলোয়াড়রা অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা জানান, কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়েছি। কিন্তু এসব টুর্নামেন্টে অংশ নিতে যে অর্থের প্রয়োজন তা পুরোপুরি জোগাড় হয়নি। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও ব্যক্তিগতভাবে কিছু অর্থ সংগ্রহ হয়েছে। ভবিষ্যতে উন্নত প্রশিক্ষণ ও স্পন্সর পাওয়া গেলে বড় টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণের সুযোগ পাব।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে টুর্নামেন্টে আরও অংশ নিবেন নাঈম হক, সৈয়দ মাহফুজুর রহমান, মোহাম্মদ শাকের উল্লাহ, নুসরাত জাহান আলো, জান্নাতুল প্রীতি, সাফায়াত কিবরিয়া আজান, সিদরাতুল মুনতাহা নাফি, আজান মাহমুদ, ওয়ারিসা হায়দার, আলিশা হায়দার, মো. জায়ান আজভিন খান এবং নাইমা আনসার খান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com