এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলের‌ ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ এ সংবাদ সম্মেলনে আয়োজন করে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তিনি বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলের‌ ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ এ সংবাদ সম্মেলনে আয়োজন করে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে কিংবা অনলাইনে মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল) এবং বিভাগীয় সম্পাদকদের মাধ্যমে এই মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

তিনি বলেন, মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। তবে কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com