বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক    

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের রণবিজয়পুর গ্রামে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পারভেজ পলাতক রয়েছেন।

নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। তার স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে এবং পেশায় বাস চালক।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। নিহত সাদিয়া গত তিন বছর ধরে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে স্বামী পারভেজের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবারের পর থেকে পারভেজকে এলাকায় কেউ দেখেনি। ধারণা করা হচ্ছে, গৃহবধূ সাদিয়াকে হত্যা করে ঘরে ফেলে রেখে সে পালিয়ে গেছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।ছবি সংযুক্ত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাগেরহাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক    

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের রণবিজয়পুর গ্রামে সাদিয়া (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পারভেজ পলাতক রয়েছেন।

নিহত সাদিয়া চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের মোস্তাফা শেখের মেয়ে। তার স্বামী পারভেজ বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়ে গ্রামের মাসুম ওরফে ছোট বাবুর পালিত ছেলে এবং পেশায় বাস চালক।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। নিহত সাদিয়া গত তিন বছর ধরে রণবিজয়পুর গ্রামের শহিদুল চাকলাদারের বাড়িতে স্বামী পারভেজের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবারের পর থেকে পারভেজকে এলাকায় কেউ দেখেনি। ধারণা করা হচ্ছে, গৃহবধূ সাদিয়াকে হত্যা করে ঘরে ফেলে রেখে সে পালিয়ে গেছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।ছবি সংযুক্ত আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com