‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘আমজনতার দল’ যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে না থাকে, তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ ঘোষণা দেন। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন।

তারেক বলেন, ‘ইসির কর্মকর্তারা আমাদের দলীয় কার্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমরা বসার জন্য টুল দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি। আমাদের টিনের বেড়ার ঘরও তাদের ভালো লাগেনি। তারা পাকা ঘর দেখতে চেয়েছিলেন। আমরা নতুন দল, শুরু করেছি একেবারে নিচ থেকে। তবু যেভাবে আমাদের চেপে ধরা হচ্ছে, এটা অমানবিক।’

তিনি অভিযোগের সুরে বলেন, ‘ইসির প্রায় সব শর্ত আমরা পূরণ করেছি, তবু তারা বলছে আমাদের চেনে না। অথচ দেশের মানুষ আমাদের চেনে। আমরা সত্য কথা বলি, তাই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।

ওপর থেকে নির্দেশ এসেছে—আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তাহলে এই দেশ রোবটের দেশে পরিণত হবে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা জানি হয়তো বেশি ভোট পাব না, হয়তো জিতবও না। কিন্তু সামান্য সমর্থন নিয়েই মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই।’

অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্টভাবে জবাব দিয়ে বলেন, “আমরা অন্য দলে যাব না। নিজের দলেই থাকব। আমরা ‘ঢেঁকি মার্কা’ চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘আমজনতার দল’ যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ দশে না থাকে, তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্যসচিব তারেক রহমান।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি এ ঘোষণা দেন। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন।

তারেক বলেন, ‘ইসির কর্মকর্তারা আমাদের দলীয় কার্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমরা বসার জন্য টুল দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি। আমাদের টিনের বেড়ার ঘরও তাদের ভালো লাগেনি। তারা পাকা ঘর দেখতে চেয়েছিলেন। আমরা নতুন দল, শুরু করেছি একেবারে নিচ থেকে। তবু যেভাবে আমাদের চেপে ধরা হচ্ছে, এটা অমানবিক।’

তিনি অভিযোগের সুরে বলেন, ‘ইসির প্রায় সব শর্ত আমরা পূরণ করেছি, তবু তারা বলছে আমাদের চেনে না। অথচ দেশের মানুষ আমাদের চেনে। আমরা সত্য কথা বলি, তাই আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।

ওপর থেকে নির্দেশ এসেছে—আমজনতার দলকে নিবন্ধন দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তাহলে এই দেশ রোবটের দেশে পরিণত হবে।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা জানি হয়তো বেশি ভোট পাব না, হয়তো জিতবও না। কিন্তু সামান্য সমর্থন নিয়েই মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই।’

অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্টভাবে জবাব দিয়ে বলেন, “আমরা অন্য দলে যাব না। নিজের দলেই থাকব। আমরা ‘ঢেঁকি মার্কা’ চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com