আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন। তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এবং আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের আরও চারজন সদস্য।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় গৃহীত পদক্ষেপ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের পুলিশ সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ জানান।

আইজিপি বাহারুল আলম প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও জনবান্ধব সেবা সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিনির্ভর পুলিশিং চালু করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন। তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এবং আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের আরও চারজন সদস্য।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় গৃহীত পদক্ষেপ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশের পুলিশ সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ জানান।

আইজিপি বাহারুল আলম প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও জনবান্ধব সেবা সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত ও প্রযুক্তিনির্ভর পুলিশিং চালু করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com