বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ ১জন আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার সজিবকে আটক করা হয়েছে।

‎রোববার  বিকেলে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ককটেল বোমা তৈরির সময় তাকে আটক করা হয়।

‎এ সময় তার কাছ থেকে ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (বোমা তৈরির কাজে ব্যবহৃত), ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, ১টি ধারালো তলোয়ার ও ১টি সামুরাই তলোয়ার উদ্ধার করা হয়।

‎আইনশৃঙ্খলা সূত্র জানায়, রোববার  বিকেল ৫টায় শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে জানতে পারে যে, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব (২২) নামের এক যুবককে আটক করা হয়। যিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার নামে পরিচিত।

‎আরও জানা যায়,পরবর্তীতে সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে আরও বেশ কিছু ককটেল বোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটকৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।”

‎অভিযানে আটককৃত আসামি সজিব এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরকসহ ১জন আটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার সজিবকে আটক করা হয়েছে।

‎রোববার  বিকেলে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে ককটেল বোমা তৈরির সময় তাকে আটক করা হয়।

‎এ সময় তার কাছ থেকে ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (বোমা তৈরির কাজে ব্যবহৃত), ২৫০ গ্রাম গানপাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর, ৩ কেজি ভাঙা পাথর, ১টি ধারালো তলোয়ার ও ১টি সামুরাই তলোয়ার উদ্ধার করা হয়।

‎আইনশৃঙ্খলা সূত্র জানায়, রোববার  বিকেল ৫টায় শেরে-বাংলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা গোপন সূত্রে জানতে পারে যে, মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় এক যুবক ককটেল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে সজিব (২২) নামের এক যুবককে আটক করা হয়। যিনি জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার নামে পরিচিত।

‎আরও জানা যায়,পরবর্তীতে সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে জেনেভা ক্যাম্প এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে আরও বেশ কিছু ককটেল বোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের সংবাদ পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুরে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে তাদের কার্যকারিতা কিছুটা হলেও কমবে। আটকৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।”

‎অভিযানে আটককৃত আসামি সজিব এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com