গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার  দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গণমাধ্যমকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। এ সময় গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হাদির বোন মাসুমা

» স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা

» কাতার, কুয়েত ও বাহরাইনের চেয়ে বড় বাংলাদেশের বাজেট

» নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

» জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

» বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

» বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

» বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

» রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

» বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। শনিবার  দিবাগত রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গণমাধ্যমকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তিনজন। এ সময় গ্রামবাসী টের পেয়ে ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

স্থানীয়দের দাবি, নিহতরা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com