ব্যক্তি বদলানো ছাড়া সমাজ-রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয় : শফিকুল ইসলাম মাসুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ব্যক্তি বদলানো ছাড়া সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। তাই মাদরাসা, স্কুল ও কলেজসহ সব শিক্ষাঙ্গনকে সঙ্গে নিয়ে বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে।

শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা পুরো বাংলাদেশকে পরিবর্তন করব।

তিনি আরও বলেন, ব্যক্তি বদলালে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্র বদলায়। আমাদের তরুণ শিক্ষার্থীরা যদি দেশের বড় ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিতে সক্ষম হয়, তবে তারা বাংলাদেশে ইসলামের বিজয়ও নিশ্চিত করতে পারবে।

জামায়াত নেতা বলেন, রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মাধ্যমে আমরা সেই দাওয়াত পৌঁছে দিতে চাই। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে বাউফলকে বদলাবো, বাউফল পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে বদলাবো, আর বাংলাদেশ পরিবর্তনের মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দেব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার চেয়ারম্যান, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্যক্তি বদলানো ছাড়া সমাজ-রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয় : শফিকুল ইসলাম মাসুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ব্যক্তি বদলানো ছাড়া সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়। তাই মাদরাসা, স্কুল ও কলেজসহ সব শিক্ষাঙ্গনকে সঙ্গে নিয়ে বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে।

শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা পুরো বাংলাদেশকে পরিবর্তন করব।

তিনি আরও বলেন, ব্যক্তি বদলালে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্র বদলায়। আমাদের তরুণ শিক্ষার্থীরা যদি দেশের বড় ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিতে সক্ষম হয়, তবে তারা বাংলাদেশে ইসলামের বিজয়ও নিশ্চিত করতে পারবে।

জামায়াত নেতা বলেন, রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার মাধ্যমে আমরা সেই দাওয়াত পৌঁছে দিতে চাই। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে বাউফলকে বদলাবো, বাউফল পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে বদলাবো, আর বাংলাদেশ পরিবর্তনের মাধ্যমে মুসলিম বিশ্বের কাছে বিজয়ের বার্তা পৌঁছে দেব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার চেয়ারম্যান, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com