জামালপুরে ঝিনাই নদীতে ডুবে নিখোঁজর পরদিন এক শিশুর মরদেহ উদ্ধার, এনিয়ে নিহত ৪, নিখোঁজ ১  

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি   : জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের পরদিন কুলসুম (১১) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার ঝিনাই নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। এনিয়ে নদীতে ডুবে নিহত ৪ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরও এক শিশু।
নিহতরা হলো- মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার সন্তান সহোদর ভাই-বোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২), কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদী থেকে কুলসুম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহত কুলসুম একই উপজেলার কাজিয়াবাড়ী গ্রামের আজাদের মেয়ে। এ পর্যন্ত এই দুর্ঘটনায় ৪ জন শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যায় ৫ জন শিশু। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বেশাখী নামে দুই শিশু। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষনার পর আজ শনিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। কুলসুমের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আরেক শিশু বৈশাখীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে যায় ৬ জন শিশু। এ সময় ইয়াসীন নামে এক শিশু সাঁতরে তীরে উঠে এলেও বাকী ৫ জন পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে ঝিনাই নদীতে ডুবে নিখোঁজর পরদিন এক শিশুর মরদেহ উদ্ধার, এনিয়ে নিহত ৪, নিখোঁজ ১  

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি   : জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের পরদিন কুলসুম (১১) নামে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী এলাকার ঝিনাই নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। এনিয়ে নদীতে ডুবে নিহত ৪ জন শিশুর মৃতদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরও এক শিশু।
নিহতরা হলো- মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকার দুদু মিয়ার সন্তান সহোদর ভাই-বোন আবু হাসান (৮) ও মরিয়ম (১২), কাজিয়াবাড়ী এলাকার আজাদের মেয়ে কুলসুম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নুর ইসলামের মেয়ে সাইরা আক্তার (৮)।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান, মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ানী এলাকায় ঝিনাই নদী থেকে কুলসুম নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। নিহত কুলসুম একই উপজেলার কাজিয়াবাড়ী গ্রামের আজাদের মেয়ে। এ পর্যন্ত এই দুর্ঘটনায় ৪ জন শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করার সময় পানিতে ডুবে যায় ৫ জন শিশু। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীরা সন্ধ্যায় সহোদর ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ থাকে কুলসুম ও বেশাখী নামে দুই শিশু। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষনার পর আজ শনিবার সকাল থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়। কুলসুমের মরদেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আরেক শিশু বৈশাখীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে যায় ৬ জন শিশু। এ সময় ইয়াসীন নামে এক শিশু সাঁতরে তীরে উঠে এলেও বাকী ৫ জন পানিতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com