শাপলা কলি দিয়ে বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা শারমিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। তবে ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে বারবার চিঠি দিয়েও বলা হয়েছিল ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এ দাবিতে রাজপত্রে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেয় তারা।

এর মধ্যেই বৃহস্পতিবার (৩০) অক্টোবর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইসি। যদিও ইসি সচিব জানিয়েছেন, র্নিবাচন কমিশন মনে করেছে যে, ‘শাপলা কলি’ রাখা যেতে পারে। এটা কারও দাবির সঙ্গে প্রাসঙ্গিক না।

তবে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছে এনসিপির নেতারা। দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।

বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে সামান্তা বলেন, ‘এটি এক ধরনের বৈষম্য। সরকারি একটা কাগজ দিয়ে তারা যে মনস্তাতিক চাপ দিতে চাচ্ছেন, তা এই জেনারেশনের ওপর লাভ হবে না। শাপলা কলি তারা দিতে পেরেছে মানে শাপলাও দেওয়া সম্ভব।

এনসিপির এই নেতা বলেন, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। কিন্তু গেজেট ভুক্ত হয়েছে শাপলা কলি। কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও নির্বাচন কমিশন এমন অবস্থান নিলো যেটা একটা প্রশ্নের দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কী এমন একটা জায়গা দাঁড় করায় না, যে তারপরও তোমরা যেটা চেয়েছো সেটা আমরা দিলাম না।

সামান্তা শারমিন বলেন, এমন একটা পজিশন দাঁড় করানো হলো, যে তোমরা আসলে ফোটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এটা কার? এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। আমরা মনে করি, এখনো তারা যে এই প্রক্রিয়া চালু রেখেছেন সেটি অবিলম্বে বন্ধ করবেন।

বর্তমান পরিস্থিতিতে কাঠামোগত পরিবর্তন না হলে এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাপলা কলি দিয়ে বুঝিয়েছে এনসিপি বাচ্চাদের দল: সামান্তা শারমিন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। তবে ‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনের সঙ্গে এর আগে কয়েক দফা বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে বারবার চিঠি দিয়েও বলা হয়েছিল ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এ দাবিতে রাজপত্রে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেয় তারা।

এর মধ্যেই বৃহস্পতিবার (৩০) অক্টোবর প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নতুন প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করেছে ইসি। যদিও ইসি সচিব জানিয়েছেন, র্নিবাচন কমিশন মনে করেছে যে, ‘শাপলা কলি’ রাখা যেতে পারে। এটা কারও দাবির সঙ্গে প্রাসঙ্গিক না।

তবে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছে এনসিপির নেতারা। দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে শাপলা কলি দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।

বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে সামান্তা বলেন, ‘এটি এক ধরনের বৈষম্য। সরকারি একটা কাগজ দিয়ে তারা যে মনস্তাতিক চাপ দিতে চাচ্ছেন, তা এই জেনারেশনের ওপর লাভ হবে না। শাপলা কলি তারা দিতে পেরেছে মানে শাপলাও দেওয়া সম্ভব।

এনসিপির এই নেতা বলেন, একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম। কিন্তু গেজেট ভুক্ত হয়েছে শাপলা কলি। কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও নির্বাচন কমিশন এমন অবস্থান নিলো যেটা একটা প্রশ্নের দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কী এমন একটা জায়গা দাঁড় করায় না, যে তারপরও তোমরা যেটা চেয়েছো সেটা আমরা দিলাম না।

সামান্তা শারমিন বলেন, এমন একটা পজিশন দাঁড় করানো হলো, যে তোমরা আসলে ফোটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এটা কার? এটা তো বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। আমরা মনে করি, এখনো তারা যে এই প্রক্রিয়া চালু রেখেছেন সেটি অবিলম্বে বন্ধ করবেন।

বর্তমান পরিস্থিতিতে কাঠামোগত পরিবর্তন না হলে এই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com