‘ব্যক্তিগত আক্রমণ’ কীভাবে সামলান সারা

শোবিজ ডেস্ক : বাবা-মা দুজনই বলিউডের তারকা অভিনয়শিল্পী। সে হিসেবে তিনি তারকাসন্তান। নিজেও অভিনয় জগতে পা রেখেছেন অর্ধযুগ হলো। খ্যাতির বিড়ম্বনা হিসেবে জোটে অযাচিত ‘ব্যক্তিগত সমালোচনা’ও। কীভাবে সেগুলো সামাল দেন সাইফকন্যা সারা আলি খান, জানালেন সেকথা।তার কথায়, খ্যাতির সঙ্গেই সারাক্ষণ ট্রোল বা সমালোচনা যেন বিনা মূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তাহলে যেকোনো মানুষের মনোবল ভেঙে যেতে পারে।

সারা বলেন, আমি নিজেকে বারবার মনে করাই যে, আমার কাজের সম্পর্কে আসা সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি। আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় আমাকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলো নিজের মনে প্রবেশ করতে দিই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কে, আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।

২০১৮ সালে বলিউডে পা রাখেন সারা। প্রথম ছবি ‘কেদারনাথ’। এরপর একে একে ‘সিম্বা’, ‘কুলি নম্বর ১’, ‘আতরঙ্গি রে’, ‘জারা হাটকে জারা বাঁচকে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজের মাধ্যমে ইতোমধ্যে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ব্যক্তিগত আক্রমণ’ কীভাবে সামলান সারা

শোবিজ ডেস্ক : বাবা-মা দুজনই বলিউডের তারকা অভিনয়শিল্পী। সে হিসেবে তিনি তারকাসন্তান। নিজেও অভিনয় জগতে পা রেখেছেন অর্ধযুগ হলো। খ্যাতির বিড়ম্বনা হিসেবে জোটে অযাচিত ‘ব্যক্তিগত সমালোচনা’ও। কীভাবে সেগুলো সামাল দেন সাইফকন্যা সারা আলি খান, জানালেন সেকথা।তার কথায়, খ্যাতির সঙ্গেই সারাক্ষণ ট্রোল বা সমালোচনা যেন বিনা মূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তাহলে যেকোনো মানুষের মনোবল ভেঙে যেতে পারে।

সারা বলেন, আমি নিজেকে বারবার মনে করাই যে, আমার কাজের সম্পর্কে আসা সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি। আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় আমাকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলো নিজের মনে প্রবেশ করতে দিই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কে, আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।

২০১৮ সালে বলিউডে পা রাখেন সারা। প্রথম ছবি ‘কেদারনাথ’। এরপর একে একে ‘সিম্বা’, ‘কুলি নম্বর ১’, ‘আতরঙ্গি রে’, ‘জারা হাটকে জারা বাঁচকে’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজের মাধ্যমে ইতোমধ্যে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com