ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আজ  ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির বাদে-হাজরাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আর মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন। এরপর নিহত মোটরসাইকেল চালকের পকেট থেকে উদ্ধার করা হয় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এনআইডি কার্ড থেকে ইসমাইল হোসাইনের পরিচয় শনাক্ত করা হয়।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আজ  ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেনের গ্রামের বাড়ি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউপির বাদে-হাজরাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আর মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করেন। এরপর নিহত মোটরসাইকেল চালকের পকেট থেকে উদ্ধার করা হয় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। এনআইডি কার্ড থেকে ইসমাইল হোসাইনের পরিচয় শনাক্ত করা হয়।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com