নাতিজামাই ও তার সহযোগীদের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত,শ্বাশুড়িসহ ৪জন আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :যশোরের ঝিকরগাছায় নাতিজামাই মোহন মোল্লা ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্বাশুড়িসহ আরও চারজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিনের স্বজনরা জানান, যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লা যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী মিমকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনের কারণে ১৫ দিন আগে মিমকে তার মা যশোর থেকে নিয়ে এসে নিজের বাবার বাড়ি নীলকণ্ঠনগর গ্রামে রেখে যান।

ঘটনার দিন মোহন মোল্লা তার ৩-৪ সহযোগীকে নিয়ে মিমকে ফিরিয়ে নিতে গেলে তারা রাজি না হওয়ায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা মিমের মা মুন্নি, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফি উদ্দিন ও শফিউদ্দিনকে এলোপাতাড়ি মারপিট এবং ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মহিউদ্দিনকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। গ্রামবাসী মোহন মোল্লা ও তার সহযোগী আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আটককৃতরা গণপিটুনির শিকার হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাতিজামাই ও তার সহযোগীদের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত,শ্বাশুড়িসহ ৪জন আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :যশোরের ঝিকরগাছায় নাতিজামাই মোহন মোল্লা ও তার সহযোগীদের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শ্বাশুড়িসহ আরও চারজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার নীলকণ্ঠনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিনের স্বজনরা জানান, যশোর সদর উপজেলার পালবাড়ি এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লা যৌতুকের দাবিতে প্রায়ই তার স্ত্রী মিমকে শারীরিকভাবে নির্যাতন করতেন। নির্যাতনের কারণে ১৫ দিন আগে মিমকে তার মা যশোর থেকে নিয়ে এসে নিজের বাবার বাড়ি নীলকণ্ঠনগর গ্রামে রেখে যান।

ঘটনার দিন মোহন মোল্লা তার ৩-৪ সহযোগীকে নিয়ে মিমকে ফিরিয়ে নিতে গেলে তারা রাজি না হওয়ায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে তারা মিমের মা মুন্নি, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফি উদ্দিন ও শফিউদ্দিনকে এলোপাতাড়ি মারপিট এবং ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মহিউদ্দিনকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। গ্রামবাসী মোহন মোল্লা ও তার সহযোগী আহম্মদ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আটককৃতরা গণপিটুনির শিকার হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com