ঘুমন্ত অবস্থায় অটোচালককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  পটুয়াখালী সদর উপজেলার সেয়াকাঠি গ্রামে ঘুমন্ত অবস্থায় মোশারেফ খান (৪৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  রাত ২টা থেকে ৩টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোশারেফ খান ওই গ্রামের হানিফ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারেফ খান পেশায় একজন অটোচালক ছিলেন। ঘটনার রাতে তিনি নিজ ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য কক্ষে তার স্ত্রী ও মেয়ে ঘুমাচ্ছিলেন। আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার স্ত্রী ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোশারেফকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, পুলিশ এখনো সেখানে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

» শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি : রেল প্রতিমন্ত্রী

» ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

» রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

» ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

» গ্যাস-জ্বালানি বৈশ্বিক সংকট, এককভাবে সমাধান সম্ভব নয় : রিজভী

» পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» সিডনিতে বর্ষসেরা স্বেচ্ছাসেবী সম্মাননা পেলেন নাইম আবদুল্লাহ

» কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

» রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঘুমন্ত অবস্থায় অটোচালককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  পটুয়াখালী সদর উপজেলার সেয়াকাঠি গ্রামে ঘুমন্ত অবস্থায় মোশারেফ খান (৪৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার  রাত ২টা থেকে ৩টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মোশারেফ খান ওই গ্রামের হানিফ খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারেফ খান পেশায় একজন অটোচালক ছিলেন। ঘটনার রাতে তিনি নিজ ঘরের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। অন্য কক্ষে তার স্ত্রী ও মেয়ে ঘুমাচ্ছিলেন। আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে কয়েকজন দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার স্ত্রী ও মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মোশারেফকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, পুলিশ এখনো সেখানে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com