লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার পথে দেশটিতে আটকা পড়েছিলেন তারা।

 

মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন। ফেরত আসা নাগরিকরা ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দেশটির সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত আনা হলো। তাদের অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

 

জনসচেতনতা বাড়াতে এসব নাগরিকদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে বলে জানায় মন্ত্রণালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :লিবিয়া থেকে দেশে ফিরে এসেছেন আরও ১৭৪ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার পথে দেশটিতে আটকা পড়েছিলেন তারা।

 

মঙ্গলবার দুপুরে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফেরেন। ফেরত আসা নাগরিকরা ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দেয়। লিবিয়ার বাংলাদেশি দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, দেশটির সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় এই ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত আনা হলো। তাদের অনেকেই দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।

 

জনসচেতনতা বাড়াতে এসব নাগরিকদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকার, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ করছে বলে জানায় মন্ত্রণালয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com