চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-১৩-এর যৌথ দল।

মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল কাউনিয়া বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

তিনি জানান, ২৫ অক্টোবর রাতে মোবারক আলী কাউনিয়া থানার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে মইনুল ইসলামের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ধারালো দা দিয়ে মোবারক আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মইনুল নিজ বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেন এবং তার ওপর নতুন গাছ লাগিয়ে দেন।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক আরও জানান, মোবারক আলী বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর কাউনিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন। পরবর্তীতে মইনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার পর ঘাতক মইনুল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-১৩-এর তদন্ত দল জানতে পারে, হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে আছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে র‌্যাব রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিশ্বনাথ এলাকার চাঞ্চল্যকর মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-১৩-এর যৌথ দল।

মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল কাউনিয়া বিশ্বনাথ এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।

তিনি জানান, ২৫ অক্টোবর রাতে মোবারক আলী কাউনিয়া থানার শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে মইনুল ইসলামের আবাদি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা মইনুল ধারালো দা দিয়ে মোবারক আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মইনুল নিজ বাড়ির রান্নাঘরের পেছনে গর্ত খুঁড়ে লাশ মাটিচাপা দেন এবং তার ওপর নতুন গাছ লাগিয়ে দেন।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক আরও জানান, মোবারক আলী বাড়ি না ফেরায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর কাউনিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন। পরবর্তীতে মইনুলের বাড়ির পেছনে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে মোবারক আলীর লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং হত্যার পর ঘাতক মইনুল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা করেন।

র‌্যাব-১৩-এর তদন্ত দল জানতে পারে, হত্যাকাণ্ডের মূলহোতা মইনুল ইসলাম তার নিজ জেলা ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে আছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে সোমবার দুপুরে র‌্যাব রোহিঙ্গা ক্যাম্প-৪, মধুরছড়া, ব্লক-ই/২ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com