‘সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন—সব সময়েই চর্চায় তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছেন অজয় দেবগান এবং কাজলের কন্যা নিসা দেবগান। যদিও এই বাড়তি উৎসাহই নাকি মেয়ের জীবনে অশান্তির কারণ। নিজের শৈশবের ছবিই গভীর ছাপ ফেলে গিয়েছে নিসার জীবনে?

প্রায় কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা অনুসরণ করে চলেছেন নিসাকে। রাস্তায় বের হলেই ক্যামেরার ঝলকানি। সেই ছবি সামাজিক মাধ্যমে সহজেই পাওয়া যায় যা বার বার চোখে পড়ে নিসারও। ধারাবাহিকভাবে নিজের ফটোশ্যূট লক্ষ করে দেখেছেন নিসা, ত্বকের রং বদলেছে তার।

এমনকি নাকের আকারও বদলেছে। কিন্তু শৈশবে তোলা তার ছবি নিয়ে যে নিরন্তর কাটাছেঁড়া হয়েছে, সেটা গভীর প্রভাব ফেলেছিল নিসার শিশুমনে। কাজল বলেন, ‘‘লোকে ওর ছোটবেলার ছবি নিয়ে এত বাজে কথা বলেছে, যা শুনে খুব দুঃখ পেত নিসা। তখন ওর চুলের ছাঁট, পোশাক নিয়ে বাজে কথা হত। পোশাকশিল্পীর পোশাক পরে কেন ঘোরে না কিংবা সাধারণ জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেন, ইত্যাদি! এই সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে।’’

এমনিতেই নিসা আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর যা-ই করুন, অভিনয়ে আসবেন না। মেয়েকে এই বিষয়ে কোনও জোরাজুরি করবেন না বলেই জানিয়েছেন কাজল নিজেও। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

» রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

» গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার

» ঢামেক হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক

» দক্ষ জনশক্তি গড়ে তোলাই উন্নত দেশ গড়ার প্রধান হাতিয়ার: ডেপুটি স্পিকার

» বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

» জন্মদিনে সামনে এলো প্রিয়াঙ্কার অন্য রূপ

» অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে’

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন—সব সময়েই চর্চায় তিনি। বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায় তা দেখিয়ে দিয়েছেন অজয় দেবগান এবং কাজলের কন্যা নিসা দেবগান। যদিও এই বাড়তি উৎসাহই নাকি মেয়ের জীবনে অশান্তির কারণ। নিজের শৈশবের ছবিই গভীর ছাপ ফেলে গিয়েছে নিসার জীবনে?

প্রায় কিশোরী বয়স থেকেই আলোকচিত্রীরা অনুসরণ করে চলেছেন নিসাকে। রাস্তায় বের হলেই ক্যামেরার ঝলকানি। সেই ছবি সামাজিক মাধ্যমে সহজেই পাওয়া যায় যা বার বার চোখে পড়ে নিসারও। ধারাবাহিকভাবে নিজের ফটোশ্যূট লক্ষ করে দেখেছেন নিসা, ত্বকের রং বদলেছে তার।

এমনকি নাকের আকারও বদলেছে। কিন্তু শৈশবে তোলা তার ছবি নিয়ে যে নিরন্তর কাটাছেঁড়া হয়েছে, সেটা গভীর প্রভাব ফেলেছিল নিসার শিশুমনে। কাজল বলেন, ‘‘লোকে ওর ছোটবেলার ছবি নিয়ে এত বাজে কথা বলেছে, যা শুনে খুব দুঃখ পেত নিসা। তখন ওর চুলের ছাঁট, পোশাক নিয়ে বাজে কথা হত। পোশাকশিল্পীর পোশাক পরে কেন ঘোরে না কিংবা সাধারণ জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেন, ইত্যাদি! এই সমালোচনাগুলো ওর মনে আঘাত ফেলেছে।’’

এমনিতেই নিসা আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর যা-ই করুন, অভিনয়ে আসবেন না। মেয়েকে এই বিষয়ে কোনও জোরাজুরি করবেন না বলেই জানিয়েছেন কাজল নিজেও। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com