মুরগিভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর পাংশায় র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তাপস কুমার পাল গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার পলশাবাড়ি মোড় এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে লিমন মিয়াকে আটক করা হয়। লিমনের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি বরিশালের রূপাতলি এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জানা যায়, গত সোমবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থেকে সোনালি মুরগি বোঝাই একটি কাভার্ডভ্যান ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন মঙ্গলবার ভোরে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ‘র‌্যাব’ লেখা একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

পরে মাইক্রোবাস থেকে ১০–১২ জন নেমে এসে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চালক, সহকারী ও লাইনম্যানের হাত, মুখ ও চোখ স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে কাভার্ডভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার তিন দিন পর, বৃহস্পতিবার রাতে কাভার্ডভ্যানটির মালিক মো. হাসানুজ্জামান পাংশা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ১৩-১৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুরগিভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজবাড়ীর পাংশায় র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তাপস কুমার পাল গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার পলশাবাড়ি মোড় এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে লিমন মিয়াকে আটক করা হয়। লিমনের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি বরিশালের রূপাতলি এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জানা যায়, গত সোমবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থেকে সোনালি মুরগি বোঝাই একটি কাভার্ডভ্যান ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন মঙ্গলবার ভোরে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ‘র‌্যাব’ লেখা একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

পরে মাইক্রোবাস থেকে ১০–১২ জন নেমে এসে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে চালক, সহকারী ও লাইনম্যানের হাত, মুখ ও চোখ স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে কাভার্ডভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার তিন দিন পর, বৃহস্পতিবার রাতে কাভার্ডভ্যানটির মালিক মো. হাসানুজ্জামান পাংশা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ১৩-১৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com