নাজমা হত্যা মামলার আসামি গ্রেফতার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল।

আজ  দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত ২১ অক্টোবর দুপুরে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার নিজ ফ্ল্যাটে নাজমা বেগমকে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরদিন ২২ অক্টোবর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিপনকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে।

 

অভিযানের সময় রিপনের কাছ থেকে নিহতের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। সে জানায়, স্বর্ণালংকার ও টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়।

 

নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজী কান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে।

 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১১ মাসেই কোরআনের হাফেজ ৮ বছরের শিশু মুগ্ধ

» প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি পরিবারের

» প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

» কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

» আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

» ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ

» মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

» এবার ঢাকা-খুলনা লংমার্চে ১৫০ গাড়ি পাঠাবে ঢাকা মহানগর উত্তর জামায়াত

» তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

» আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নাজমা হত্যা মামলার আসামি গ্রেফতার

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : শরীয়তপুরের চাঞ্চল্যকর নাজমা বেগম হত্যা মামলার অন্যতম আসামি শহিদুল ইসলাম রিপন মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল।

আজ  দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত ২১ অক্টোবর দুপুরে শরীয়তপুরের পালং থানার রূপনগর এলাকার নিজ ফ্ল্যাটে নাজমা বেগমকে হত্যা করে পালিয়ে যায় আসামিরা। দীর্ঘ অনুসন্ধানের পর ২৪ অক্টোবর রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরদিন ২২ অক্টোবর নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প মামলাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিপনকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে।

 

অভিযানের সময় রিপনের কাছ থেকে নিহতের স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। সে জানায়, স্বর্ণালংকার ও টাকার লোভেই নাজমা বেগমকে হত্যা করা হয়।

 

নিহত নাজমা বেগম শরীয়তপুরের নড়িয়া উপজেলার কাজী কান্দি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে।

 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের পালং থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com