যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের অভিযোগে সুপারভাইজার গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম থেকে নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের অভিযোগে বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ  সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। এ সুযোগে তার সঙ্গে মাদক পাচার চক্রের সখ্য গড়ে ওঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িয়ে পড়েন তিনি। চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন সাহাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

» মাতৃত্বের অনুভূতিতে আপ্লুত সামান্থা

» উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা

» জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল আইআরজিসি

» টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

» বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী

» ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

» কুয়েতে রক্তদান কর্মসূচি পালন করল প্রবাসী বাংলাদেশিরা

» সরকারের সুবিধাজনক অবস্থার অসুবিধা

» নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বৈঠক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের অভিযোগে সুপারভাইজার গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম থেকে নোয়াখালীতে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারের অভিযোগে বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ  সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশের সড়কে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সাহাব উল্লাহ (৩৭) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের চুনী ভূঁঞা বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাসের সুপারভাইজার।

খোঁজ নিয়ে জানা যায়, সাহাব দীর্ঘদিন বাঁধন পরিবহনের বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। এ সুযোগে তার সঙ্গে মাদক পাচার চক্রের সখ্য গড়ে ওঠে। পরে ওই মাদক পাচার চক্রে জড়িয়ে পড়েন তিনি। চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতেন সাহাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী নোয়াখালীগামী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, যাত্রীবাহী বাসের আড়ালে নোয়াখালীর বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজার ইয়াবা পাচারে যুক্ত থাকার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com