দাদিকে হত্যার অভিযোগে নাতি আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাদিকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে নাতিকে আটক করেছে পুলিশ। বুধবার  গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা মোছা. সন্দেস খাতুন (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সজিব তার দাদীর ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সজিব তার ফেসবুক আইডিতে “আল্লাহু আকবার” লিখে একটি স্ট্যাটাস দেয়। কিছুক্ষণ পর আবারও
“ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না” লিখে আরেকটি স্ট্যাটাস দেয়।

ঘটনার কিছু সময় পর বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি দ্রুত সলঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক নাতি সজিবকে আটক করে।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা বা মানসিক সমস্যার কারণে সজিব এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দাদিকে হত্যার অভিযোগে নাতি আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাদিকে নৃশংসভাবে জবাই করে হত্যার অভিযোগে নাতিকে আটক করেছে পুলিশ। বুধবার  গভীর রাতে উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা মোছা. সন্দেস খাতুন (৮৫) চকবরু গ্রামের মৃত নওশের মোল্লার স্ত্রী। আটক নাতি সজিব হাসান (২২) একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সজিব তার দাদীর ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সজিব তার ফেসবুক আইডিতে “আল্লাহু আকবার” লিখে একটি স্ট্যাটাস দেয়। কিছুক্ষণ পর আবারও
“ইনশাআল্লাহ, একটাও ছাড় পাবে না” লিখে আরেকটি স্ট্যাটাস দেয়।

ঘটনার কিছু সময় পর বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি দ্রুত সলঙ্গা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক নাতি সজিবকে আটক করে।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা বা মানসিক সমস্যার কারণে সজিব এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com