সুপার ওভারে গড়াল টাইগারদের ম্যাচ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হাতে ২ উইকেট, দরকার মাত্র ৫ রানশেষ ওভারে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটার শাই হোপ। কিন্তু সাইফ হাসানের ঠাণ্ডা মাথার বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২১৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ফলে ২১৪ রানের লক্ষ্যে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

রোমাঞ্চকর এই শেষ ওভারে নায়ক সাইফ হাসান। ওভারের প্রথম দুটি ডেলিভারিতেই রান না দেওয়ায় চাপ তৈরি হয় ব্যাটারদের ওপর। তৃতীয় ও চতুর্থ বলে আসে ১ করে দুই রান। ফলে শেষ দুই বলে প্রয়োজন পড়ে ৩ রানের।

পঞ্চম বলে আকিল হোসেন আউট হলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রান। নতুন ব্যাটার খারি পিয়েরে শেষ বলে ক্যাচ তুলে দেন, কিন্তু ফাইন লেগে থাকা নুরুল হাসান সোহান সহজ ক্যাচ ফেলে দেন। সেই সুযোগে দুই রান নিতে সক্ষম হন পিয়েরে, আর ম্যাচ টাই হয়ে যায়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ তোলে লড়াকু ২১৩ রান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে : ডা. জাহেদ

» পুলিশের চিরুনী অভিযানে ৩৬ জন আটক

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১টি

» ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, লাইভে যা বললেন

» ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

» চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম

» পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

» হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

» জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

» ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুপার ওভারে গড়াল টাইগারদের ম্যাচ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হাতে ২ উইকেট, দরকার মাত্র ৫ রানশেষ ওভারে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ ব্যাটার শাই হোপ। কিন্তু সাইফ হাসানের ঠাণ্ডা মাথার বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ২১৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, ফলে ২১৪ রানের লক্ষ্যে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

রোমাঞ্চকর এই শেষ ওভারে নায়ক সাইফ হাসান। ওভারের প্রথম দুটি ডেলিভারিতেই রান না দেওয়ায় চাপ তৈরি হয় ব্যাটারদের ওপর। তৃতীয় ও চতুর্থ বলে আসে ১ করে দুই রান। ফলে শেষ দুই বলে প্রয়োজন পড়ে ৩ রানের।

পঞ্চম বলে আকিল হোসেন আউট হলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৩ রান। নতুন ব্যাটার খারি পিয়েরে শেষ বলে ক্যাচ তুলে দেন, কিন্তু ফাইন লেগে থাকা নুরুল হাসান সোহান সহজ ক্যাচ ফেলে দেন। সেই সুযোগে দুই রান নিতে সক্ষম হন পিয়েরে, আর ম্যাচ টাই হয়ে যায়।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার দিনে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশ তোলে লড়াকু ২১৩ রান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com