শিক্ষকদের যৌক্তিক দাবিটি অবশেষে মেনে নিয়েছে, সরকারকে ধন্যবাদ: জামায়াত আমীর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত। সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।

এর আগে গত ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষকদের তিন দফা দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ।

পরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের পর কর্মসূচি স্থগিত করেছেন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

» বায়তুল মোকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা

» বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

» দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০টিটি

» সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

» চিকিৎসা নিতে গিয়ে ইয়াবাকারবারি গ্রেফতার

» সাময়িক বরখাস্তকৃত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

» মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বৃদ্ধ বাবা নিহত

» ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শিক্ষকদের যৌক্তিক দাবিটি অবশেষে মেনে নিয়েছে, সরকারকে ধন্যবাদ: জামায়াত আমীর

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ বলে উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি—উভয়ই এড়ানো যেত। সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।

এর আগে গত ১২ অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষকদের তিন দফা দাবি হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণ।

পরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সিদ্ধান্তের পর কর্মসূচি স্থগিত করেছেন ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com