পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মরিচফুল (৫০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ছেলে, দেবরের ছেলে ও ননদসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচফুলের সঙ্গে প্রতিবেশী কালামদের পরিবারের জমিজমা ও পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মরিচফুল পাওনা টাকা চাইতে কালামের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম ধারাল দা দিয়ে মরিচফুলের পেটে একাধিক আঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সময় মরিচফুলের দুই ছেলে শুকুর আলী, সুজন, দেবরের ছেলে সোহাগ ও ননদ জহুরা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : শেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মরিচফুল (৫০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের দুই ছেলে, দেবরের ছেলে ও ননদসহ চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিচফুলের সঙ্গে প্রতিবেশী কালামদের পরিবারের জমিজমা ও পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মরিচফুল পাওনা টাকা চাইতে কালামের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম ধারাল দা দিয়ে মরিচফুলের পেটে একাধিক আঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনার সময় মরিচফুলের দুই ছেলে শুকুর আলী, সুজন, দেবরের ছেলে সোহাগ ও ননদ জহুরা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com