ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  লসএঞ্জেলেস ইমিগ্রেশন কোর্টে পূর্ব নির্ধারিত হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের স্ত্রী মাসুমা খান (৬৪)। ঘটনাটি ঘটেছে গত ৬ অক্টোবর। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা তাকে আটক করে শত মাইল দূরের এক ডিটেনশন সেন্টারে নিয়ে যায়।

 

মাসুমা খানের স্বামী নরসিংদীর সন্তান ইশতিয়াক খান জানান, ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের পরই স্ত্রীর জন্য গ্রিন কার্ডের আবেদন করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) আবেদনটি নাকচ করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালে মেয়ের অসুস্থতার সময় ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা মাসুমা খান ভিসার মেয়াদ শেষে দেশে না ফিরে থাকার চেষ্টা করেন।

ইশতিয়াক খানের দাবি, লসএঞ্জেলেসে এক বাংলাদেশি ওই সময় তাকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়, কিন্তু প্রতারণা করে উধাও হয়ে যায়। পরবর্তীতে ভিন্ন ঠিকানায় অন্য নামে আবেদন করার কারণে তিনি কোনো নোটিশ পাননি। এ অবস্থায় বহিষ্কারাদেশ জারি হয়, যা জানা যায় অনেক পরে।

 

ইশতিয়াক খান জানান, তারা আদালতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছিলেন, যা দু’বার নাকচের পর ২০২০ সালে আবার আপিল করেন। সেই আবেদন এখনো পেন্ডিং রয়েছে। এই সময়ের মধ্যে আইসের নির্দেশে মাসুমা খান বছরে একবার হাজিরা দিচ্ছিলেন। সর্বশেষ হাজিরার দিন (৬ অক্টোবর) আইনজীবী অনুপস্থিত থাকায় তাকে সেখানেই আটক করা হয়।

 

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম এবিসি টেলিভিশনসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। লসএঞ্জেলেস কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মাসুমা খানের মুক্তি দাবি করেছেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি

» জুম সফটওয়্যারে নিরাপত্তা-ত্রুটি নিয়ে যা জানা গেল

» আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

» জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু

» রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩

» অস্ত্রসহ যুবক গ্রেফতার

» দক্ষিণ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে ইতিহাসের পাতায় বাংলাদেশ

» ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  লসএঞ্জেলেস ইমিগ্রেশন কোর্টে পূর্ব নির্ধারিত হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের স্ত্রী মাসুমা খান (৬৪)। ঘটনাটি ঘটেছে গত ৬ অক্টোবর। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা তাকে আটক করে শত মাইল দূরের এক ডিটেনশন সেন্টারে নিয়ে যায়।

 

মাসুমা খানের স্বামী নরসিংদীর সন্তান ইশতিয়াক খান জানান, ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণের পরই স্ত্রীর জন্য গ্রিন কার্ডের আবেদন করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) আবেদনটি নাকচ করে দেয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালে মেয়ের অসুস্থতার সময় ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসা মাসুমা খান ভিসার মেয়াদ শেষে দেশে না ফিরে থাকার চেষ্টা করেন।

ইশতিয়াক খানের দাবি, লসএঞ্জেলেসে এক বাংলাদেশি ওই সময় তাকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়, কিন্তু প্রতারণা করে উধাও হয়ে যায়। পরবর্তীতে ভিন্ন ঠিকানায় অন্য নামে আবেদন করার কারণে তিনি কোনো নোটিশ পাননি। এ অবস্থায় বহিষ্কারাদেশ জারি হয়, যা জানা যায় অনেক পরে।

 

ইশতিয়াক খান জানান, তারা আদালতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছিলেন, যা দু’বার নাকচের পর ২০২০ সালে আবার আপিল করেন। সেই আবেদন এখনো পেন্ডিং রয়েছে। এই সময়ের মধ্যে আইসের নির্দেশে মাসুমা খান বছরে একবার হাজিরা দিচ্ছিলেন। সর্বশেষ হাজিরার দিন (৬ অক্টোবর) আইনজীবী অনুপস্থিত থাকায় তাকে সেখানেই আটক করা হয়।

 

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম এবিসি টেলিভিশনসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। লসএঞ্জেলেস কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মাসুমা খানের মুক্তি দাবি করেছেন। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com