এনসিপি শাপলা পেলে ইসি নির্বাচন করার যোগ্যতা হারাবে : মাসুদ কামাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘এনসিপি যদি শাপলা পায়, আমি মনে করব এই নির্বাচন কমিশন ইলেকশন করার সব যোগ্যতা হারাবে। এটা আমার বিবেচনা।’

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো উদাহরণ আছে কি না সেটা বলেন। কোনো পলিটিক্যাল পার্টির চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কি প্রতীক দিতে পারে, যেটা নিয়মেই নেই? কোনো পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই প্রতীক চাই।

নির্বাচন কমিশন বলছে, এসব আছে, আপনি এর মধ্যে একটা বাছাই করে নেন। তারা একটা বেছে নিয়েছে।’ ‘কিন্তু এনসিপি বলছে— এটা নেব না, এটা ছাড়া করব না, এটা ছাড়া নিবন্ধন নেব না; এ ধরনের কথা বলার কোনো উদাহরণ কি আছে? আমার মনে পড়ে না, থাকতে পারে, আমার স্মৃতিভ্রম হতে পারে। তারপরও যদি তারা শাপলা পায়, তাহলে বুঝতে হবে এটা বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে।

বিশেষ বিবেচনায় গেলেই এটা ওদের লস হবে।’ মাসুদ কামাল বলেন, ‘প্রতীক কোনো ইস্যু না, প্রতীক কোনো ফ্যাক্টর না। মূল কথা হলো, আপনি জনগণের কাছে কতটুকু যেতে পারছেন। এনসিপিকে নিয়ে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল।

আমার নিজেরও প্রত্যাশা ছিল। আমি ভেবেছিলাম, এরা হয়তো একটা বিকল্প শক্তি হিসেবে আসবে, নতুন একটা রাজনীতি নিয়ে আসবে। এ রকম একটা আশা ছিল। কিন্তু তাদের কয়েকজন নেতা তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে পুরো দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’
তিনি বলেন, ‘এনসিপির ঘুরে দাঁড়ানোর সময় আছে।

নতুন দল, তরুণ নেতা। তাদের এটা প্রথম নির্বাচন, এটাতে তারা বিশাল কিছু করে ফেলবে বলে আমি মনে করি না, তার প্রয়োজনও নেই। একটু সময় নিয়ে এগিয়ে যাক। আমি মনে করি এনসিপি আগামীতে ভালো করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের

» সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

» সবার জন্য সেবা নিশ্চিতের আগে বিশেষ সুবিধা নেবো না: হাসনাত আব্দুল্লাহ

» কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

» সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

» সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার

» কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

» কি পেলাম জীবনে?

» জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান আমলীচুকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মানের দাবি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এনসিপি শাপলা পেলে ইসি নির্বাচন করার যোগ্যতা হারাবে : মাসুদ কামাল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ‘এনসিপি যদি শাপলা পায়, আমি মনে করব এই নির্বাচন কমিশন ইলেকশন করার সব যোগ্যতা হারাবে। এটা আমার বিবেচনা।’

একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো উদাহরণ আছে কি না সেটা বলেন। কোনো পলিটিক্যাল পার্টির চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন কি প্রতীক দিতে পারে, যেটা নিয়মেই নেই? কোনো পলিটিক্যাল পার্টি চাইছে আমি এই প্রতীক চাই।

নির্বাচন কমিশন বলছে, এসব আছে, আপনি এর মধ্যে একটা বাছাই করে নেন। তারা একটা বেছে নিয়েছে।’ ‘কিন্তু এনসিপি বলছে— এটা নেব না, এটা ছাড়া করব না, এটা ছাড়া নিবন্ধন নেব না; এ ধরনের কথা বলার কোনো উদাহরণ কি আছে? আমার মনে পড়ে না, থাকতে পারে, আমার স্মৃতিভ্রম হতে পারে। তারপরও যদি তারা শাপলা পায়, তাহলে বুঝতে হবে এটা বিশেষ বিবেচনায় দেওয়া হচ্ছে।

বিশেষ বিবেচনায় গেলেই এটা ওদের লস হবে।’ মাসুদ কামাল বলেন, ‘প্রতীক কোনো ইস্যু না, প্রতীক কোনো ফ্যাক্টর না। মূল কথা হলো, আপনি জনগণের কাছে কতটুকু যেতে পারছেন। এনসিপিকে নিয়ে জনগণের মধ্যে অনেক প্রত্যাশা ছিল।

আমার নিজেরও প্রত্যাশা ছিল। আমি ভেবেছিলাম, এরা হয়তো একটা বিকল্প শক্তি হিসেবে আসবে, নতুন একটা রাজনীতি নিয়ে আসবে। এ রকম একটা আশা ছিল। কিন্তু তাদের কয়েকজন নেতা তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে পুরো দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’
তিনি বলেন, ‘এনসিপির ঘুরে দাঁড়ানোর সময় আছে।

নতুন দল, তরুণ নেতা। তাদের এটা প্রথম নির্বাচন, এটাতে তারা বিশাল কিছু করে ফেলবে বলে আমি মনে করি না, তার প্রয়োজনও নেই। একটু সময় নিয়ে এগিয়ে যাক। আমি মনে করি এনসিপি আগামীতে ভালো করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com