বিএনপির অফিসে সাংবাদিকের ওপর হামলায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর) রাতে দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ ১৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলাম আঘাতপ্রাপ্ত এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন।

তিনি বলেন, ‘গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এই কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি এই অনাকাঙ্খিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পাঠ্যবইয়ে ওসমান হাদির বীরত্বগাথা সিদ্ধান্তে প্রশ্ন তুললেন হাদির বোন মাসুমা

» স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা

» কাতার, কুয়েত ও বাহরাইনের চেয়ে বড় বাংলাদেশের বাজেট

» নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার

» জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

» বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল

» বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর, মিলবে পেনশন

» বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

» রাজধানীতে জামায়াতের বাজেটবিরোধী বিক্ষোভ মিছিল

» বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপির অফিসে সাংবাদিকের ওপর হামলায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৯ অক্টোবর) রাতে দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আজ ১৯ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলাম আঘাতপ্রাপ্ত এবং উপস্থিত কিছু সাংবাদিক হেনস্তার শিকার হন।

তিনি বলেন, ‘গণমাধ্যমের সাংবাদিকরাই রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি ও কার্যক্রম জনগণকে অবহিত করেন। এই কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণমাধ্যমের অবিচ্ছেদ্য সম্পর্ক। আজকের ঘটনা আকস্মিক ও সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘আমি আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ উপস্থিত সাংবাদিকবৃন্দের প্রতি এই অনাকাঙ্খিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com