নারী-শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকা‌লের দি‌কে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক।

আটককৃতরা হ‌লেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), শফিউল্লাহ (১৮), বালুখা‌লি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), কলাতলীর ইমান আলী, ইসমাইল আজাদ (৪৮) ও পাঁচ শিশু।

জানা গে‌ছে, আজ সকালের দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান কর‌ছেন ব‌লে জানা গে‌ছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ ব‌লেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছে। এ বি‌ষ‌য়ে আইনিব্যবস্থা নেওয়া হ‌বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী-শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রো‌হিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকা‌লের দি‌কে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ২২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাহবুব উল হক।

আটককৃতরা হ‌লেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), শফিউল্লাহ (১৮), বালুখা‌লি ক্যাম্পের আমিনা বেগম (৩৫), কলাতলীর ইমান আলী, ইসমাইল আজাদ (৪৮) ও পাঁচ শিশু।

জানা গে‌ছে, আজ সকালের দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভা‌বে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান কর‌ছেন ব‌লে জানা গে‌ছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আল হেলাল মাহমুদ ব‌লেন, বিজিবি ১১ জনকে থানায় নিয়ে এসেছে। এ বি‌ষ‌য়ে আইনিব্যবস্থা নেওয়া হ‌বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com