বিদেশে আশ্রয় নেবেন না পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিদেশে আশ্রয় প্রার্থনার চেষ্টা করবেন না পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। আইনপ্রণেতারা তাকে পদ থেকে অপসারণ করার পর শুক্রবার তিনি একথা জানিয়েছেন।

 

দিনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য একাধিক তদন্তের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে।

দিনাকে অভিশংসনের জন্য ভোটের পরপরই ৩৮ বছর বয়সী পেরুর আইনসভার প্রধান হোসে জেরি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন না হওয়া পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত রয়েছে।

 

দিনার এই ক্ষমতাচ্যুতিটি ছিল বিক্ষোভ, দুর্নীতির তদন্ত ও নজিরবিহীন সহিংস অপরাধের ঢেউয়ে ভরপুর।

 

এটি পেরুর রাজনৈতিক অস্থিরতার একটি ধারারই অব্যাহত প্রতিফলন।

 

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে গত নয় বছরে সাতজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যাদের মধ্যে তিনজনকে কংগ্রেস অপসারণ করেছে।

 

৬৩ বছর বয়সী দিনা বোলুয়ার্তেকে অর্থপাচার এবং তার পদের অপব্যবহারের অভিযোগের তদন্ত চলাকালীন দেশ ত্যাগ করতে বাধা দেওয়ার দাবি করার পর, তিনি লিমায় তার বাড়ির বাইরে উপস্থিত হয়ে জানান, তিনি বাড়িতেই আছেন।

 

তিনি সাংবাদিকদের বলেন, সংবাদমাধ্যমে বলা হয়েছে যে, আমি বিদেশে আশ্রয় নিতে চাইছি, এটিই সত্য নয়।

 

তিনি আরও বলেন, যেসব মামলা তদন্তাধীন, আমি তাদের কোনওটির জন্য দায়ী নই। আমি বাড়িতে আছি ও আমি স্থায়ীভাবে দেশেই থাকব। সূত্র: এএফপি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী

» শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

» আগামিকাল মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

» ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের

» গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে

» সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী

» হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

» গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প—একে বাঁচাতেই হবে: জামায়াত আমির

» স্বরাষ্ট্রমন্ত্রী এখন বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদেশে আশ্রয় নেবেন না পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিদেশে আশ্রয় প্রার্থনার চেষ্টা করবেন না পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। আইনপ্রণেতারা তাকে পদ থেকে অপসারণ করার পর শুক্রবার তিনি একথা জানিয়েছেন।

 

দিনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য একাধিক তদন্তের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে।

দিনাকে অভিশংসনের জন্য ভোটের পরপরই ৩৮ বছর বয়সী পেরুর আইনসভার প্রধান হোসে জেরি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন না হওয়া পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত রয়েছে।

 

দিনার এই ক্ষমতাচ্যুতিটি ছিল বিক্ষোভ, দুর্নীতির তদন্ত ও নজিরবিহীন সহিংস অপরাধের ঢেউয়ে ভরপুর।

 

এটি পেরুর রাজনৈতিক অস্থিরতার একটি ধারারই অব্যাহত প্রতিফলন।

 

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে গত নয় বছরে সাতজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যাদের মধ্যে তিনজনকে কংগ্রেস অপসারণ করেছে।

 

৬৩ বছর বয়সী দিনা বোলুয়ার্তেকে অর্থপাচার এবং তার পদের অপব্যবহারের অভিযোগের তদন্ত চলাকালীন দেশ ত্যাগ করতে বাধা দেওয়ার দাবি করার পর, তিনি লিমায় তার বাড়ির বাইরে উপস্থিত হয়ে জানান, তিনি বাড়িতেই আছেন।

 

তিনি সাংবাদিকদের বলেন, সংবাদমাধ্যমে বলা হয়েছে যে, আমি বিদেশে আশ্রয় নিতে চাইছি, এটিই সত্য নয়।

 

তিনি আরও বলেন, যেসব মামলা তদন্তাধীন, আমি তাদের কোনওটির জন্য দায়ী নই। আমি বাড়িতে আছি ও আমি স্থায়ীভাবে দেশেই থাকব। সূত্র: এএফপি

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com