বাগেরহাটে শাপলা প্রতীকের দাবিতে এনসিপির বিক্ষোভ ও মোটর শোভাযাত্রা

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাটে শাপলা প্রতীকের দাবিতে মোটরশোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের মাজার মোড় থেকে এনসিপি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাসহ নেতাকর্মীরা শহরের মিঠাপুকুরপাড় এলাকায় দলীয় কার্যালয়ে মিলিত হয়।

শোভাযাত্রা ও শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ন সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হল রুবেল প্রমুখ।

কেন্দ্রীয় নেতা মোল্যা রহমাতুল্লাহ বলেন, কোন নয় ছয় বুঝিনা এনসিপির প্রতীক হবে শাপলা। শাপলা প্রতীকের মাধ্যমে নিবন্ধন দিতে হবে। তৃণমূলের প্রতীক শাপলা এনসিপির প্রতীকও শাপলা। শাপলা প্রতিক না দিলে হুদা কমিশন আওয়াল কমিশনের যে দশা হয়েছে বর্তমান নির্বাচন কমিশনেরও সেই দশা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। জুলাই সনদ, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী খুনিদের বিচারসহ এনসিপির সকল দাবির সাথে জনগণ একাত্মতা প্রকাশ করেছেন। আগামীতে জনগণের ভোটে এনসিপি সরকার গঠন করবে বলে জানান মোল্যা রহমাতুল্লাহ।

শোভাযাত্রা ও সমাবেশে এনসিপি‘র জেলা ও উপজেলা কমিটির ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

» ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত

» সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান

» স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম

» গবেষণা পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

» র‌্যারের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ

» স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

» সড়ক দুর্ঘটনায় নারী নিহত

» সিডনির মিন্টোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবকদের মিলনমেলা

» স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাগেরহাটে শাপলা প্রতীকের দাবিতে এনসিপির বিক্ষোভ ও মোটর শোভাযাত্রা

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাটে শাপলা প্রতীকের দাবিতে মোটরশোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের মাজার মোড় থেকে এনসিপি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাসহ নেতাকর্মীরা শহরের মিঠাপুকুরপাড় এলাকায় দলীয় কার্যালয়ে মিলিত হয়।

শোভাযাত্রা ও শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ন মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) মোল্যা রহমাতুল্লাহ, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, যুগ্ন সমন্বয়কারী সৈয়দ আবিদ আহমাদ, জেলা কমিটির সিনিয়র সদস্য লাবীব আহমদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট শেখ আল আমিন, মাসুম রেজা, ইশতিয়াক হোসেন জামি, এনামুল হল রুবেল প্রমুখ।

কেন্দ্রীয় নেতা মোল্যা রহমাতুল্লাহ বলেন, কোন নয় ছয় বুঝিনা এনসিপির প্রতীক হবে শাপলা। শাপলা প্রতীকের মাধ্যমে নিবন্ধন দিতে হবে। তৃণমূলের প্রতীক শাপলা এনসিপির প্রতীকও শাপলা। শাপলা প্রতিক না দিলে হুদা কমিশন আওয়াল কমিশনের যে দশা হয়েছে বর্তমান নির্বাচন কমিশনেরও সেই দশা হবে বলে হুশিয়ারী দেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি ইতোমধ্যে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। জুলাই সনদ, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী খুনিদের বিচারসহ এনসিপির সকল দাবির সাথে জনগণ একাত্মতা প্রকাশ করেছেন। আগামীতে জনগণের ভোটে এনসিপি সরকার গঠন করবে বলে জানান মোল্যা রহমাতুল্লাহ।

শোভাযাত্রা ও সমাবেশে এনসিপি‘র জেলা ও উপজেলা কমিটির ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com