দুর্ঘটনার কবলে র‌্যাবের গাড়ি, নিহত ১, আহত অর্ধশত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় যাত্রীবাহী বাসের সাথে র‌্যাবের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় বাস ও র‌্যাবের মিনিবাসে থাকা অন্তত অর্ধশত আহত হয়েছে। অহতদের উদ্ধার করে হাসপাতালের নেয়ার পর দুই বছরের শিশু পিয়াস মারা যায়। এ ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত র‌্যাব সদস্য ও তাদের সাথে থাকা স্ত্রী সন্তানসহ অন্তত ১৫ জন স্বজনদের বরিশাল সিএমএইচে পাঠানো হয়েছে। এছাড়া আহত যাত্রীদের মধ্যে ৫ জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, গলাচিপা উপজেলার ইব্রাহিম (৩৫), নরাইল এলাকার রেহেনা (৫৫), র‌্যাব পরিবারের সদস্য মাহাবুবা (২৮), হৃদয় (৩২), ভোলার কামাল (৪০), নড়াইলের শামিমা (৪০), ঝিনাইদহের ওমর (৪০), নীলফামারির আরোজা (৪১), বাগেরহাটের আরিফ (২৭), বরিশালের তাসনিম (১৭), গলাচিপার বেল্লাল (৫০), পিয়াস (৯), জুনায়েদ (৭ মাস), আমতলীর যুথি আক্তার (১৬), দিনা (৮), র‌্যাব পরিবারের সদস্য মীম (৮), সাতক্ষীরার এশা (২৯), সাতক্ষীরার প্রসেনজিৎ (৩৩), সাতক্ষীরার পিয়াস (২), আমতলীর মো. ফরিদ (১৮), রাঙ্গাবালীর আবদুল্লাহ (৪), আমতলীর রবিউল (১১), বাঘের হাটের মেঘলা (২০), বরিশালের মো. ইলিয়াস শেখ (৩২), গলাচিপার সানজিদা (২১), গলাচিপার রিফাত (৮), নিপা (বয়স উল্লেখ নাই), ইব্রাহিম (৪২), আমতলীর নাজমুল ইসলাম (৩২), বরগুনার নেয়ামত উল্লাহ (২৪), কামাল হোসেন (বয়স উল্লেখ নাই)।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তামান্না রহমান শান্তা জানান, সকাল ৯টার কিছু সময় পূর্বে বেশ ক’জন আহত রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে প্রথমেই দুই বছরের শিশু পিয়াসকে নিয়ে আসে। তাকে আমরা মৃত অবস্থায় পাই। এরপর একে একে আরও কয়েকজন রোগী আসেন। এর মধ্যে ৭-৮ জনের অবস্থা গুরুতর। সকলকেই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠাই। গুরুতর আহতদের লেবুখালী সেনানিবাসের সিএমএইচ ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুর্ঘটনার কবলে র‌্যাবের গাড়ি, নিহত ১, আহত অর্ধশত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় যাত্রীবাহী বাসের সাথে র‌্যাবের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় বাস ও র‌্যাবের মিনিবাসে থাকা অন্তত অর্ধশত আহত হয়েছে। অহতদের উদ্ধার করে হাসপাতালের নেয়ার পর দুই বছরের শিশু পিয়াস মারা যায়। এ ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত র‌্যাব সদস্য ও তাদের সাথে থাকা স্ত্রী সন্তানসহ অন্তত ১৫ জন স্বজনদের বরিশাল সিএমএইচে পাঠানো হয়েছে। এছাড়া আহত যাত্রীদের মধ্যে ৫ জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, গলাচিপা উপজেলার ইব্রাহিম (৩৫), নরাইল এলাকার রেহেনা (৫৫), র‌্যাব পরিবারের সদস্য মাহাবুবা (২৮), হৃদয় (৩২), ভোলার কামাল (৪০), নড়াইলের শামিমা (৪০), ঝিনাইদহের ওমর (৪০), নীলফামারির আরোজা (৪১), বাগেরহাটের আরিফ (২৭), বরিশালের তাসনিম (১৭), গলাচিপার বেল্লাল (৫০), পিয়াস (৯), জুনায়েদ (৭ মাস), আমতলীর যুথি আক্তার (১৬), দিনা (৮), র‌্যাব পরিবারের সদস্য মীম (৮), সাতক্ষীরার এশা (২৯), সাতক্ষীরার প্রসেনজিৎ (৩৩), সাতক্ষীরার পিয়াস (২), আমতলীর মো. ফরিদ (১৮), রাঙ্গাবালীর আবদুল্লাহ (৪), আমতলীর রবিউল (১১), বাঘের হাটের মেঘলা (২০), বরিশালের মো. ইলিয়াস শেখ (৩২), গলাচিপার সানজিদা (২১), গলাচিপার রিফাত (৮), নিপা (বয়স উল্লেখ নাই), ইব্রাহিম (৪২), আমতলীর নাজমুল ইসলাম (৩২), বরগুনার নেয়ামত উল্লাহ (২৪), কামাল হোসেন (বয়স উল্লেখ নাই)।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তামান্না রহমান শান্তা জানান, সকাল ৯টার কিছু সময় পূর্বে বেশ ক’জন আহত রোগী হাসপাতালে আসেন। এর মধ্যে প্রথমেই দুই বছরের শিশু পিয়াসকে নিয়ে আসে। তাকে আমরা মৃত অবস্থায় পাই। এরপর একে একে আরও কয়েকজন রোগী আসেন। এর মধ্যে ৭-৮ জনের অবস্থা গুরুতর। সকলকেই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠাই। গুরুতর আহতদের লেবুখালী সেনানিবাসের সিএমএইচ ও শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com