তালাকের জেরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  গাজীপুরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার মালেকের বাড়ির পশ্চিম পার্শ্বে শরীফপুর রোডে একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর নাম মোসা সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুরের নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শরীফপুর এলাকার কবির ম্যানেজারের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জননী সোহেলা খাতুন পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। দাম্পত্য জীবনে তারা প্রায় সময় কলহ লেগেই থাকত। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ৩-৪ দিন আগে কালু শেখকে তালাক দেন।

 

এরপর শুক্রবার বিকেলে কালু শেখ তার স্ত্রী সোহেলাকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি

» ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

» রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

» গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

» একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

» ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর

» শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা

» সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তালাকের জেরে স্ত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক :  গাজীপুরে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার মালেকের বাড়ির পশ্চিম পার্শ্বে শরীফপুর রোডে একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর নাম মোসা সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুরের নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শরীফপুর এলাকার কবির ম্যানেজারের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন কন্যা সন্তানের জননী সোহেলা খাতুন পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার স্বামী মো. কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। দাম্পত্য জীবনে তারা প্রায় সময় কলহ লেগেই থাকত। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় গত ৩-৪ দিন আগে কালু শেখকে তালাক দেন।

 

এরপর শুক্রবার বিকেলে কালু শেখ তার স্ত্রী সোহেলাকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com