অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে পালিয়েছে স্বামীসহ শ্বশুর-শাশুড়ি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুর-শাশুড়ি। বৃহস্পতিবার রাতে নগরীর বেলতলা বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে আমানতগঞ্জ পুলিশ ফাড়ির এসআই কুদ্দুস মোল্লা জানিয়েছেন।

ওই গৃহবধূ হলো সরকারী বরিশাল মহিলা কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্রী ও নগরীর ব্রাঞ্চ রোড খান বাড়ীর বাসিন্দা বেলায়েত খানের কন্যা লামিয়া আক্তার বর্ষা (২২)। সে নগরীর বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহিন সিকদারের সিয়াম শিকদার মৃদুলের স্ত্রী।
বর্ষার মামা অনিক চৌধুরী বলেন, প্রেম করে পাঁচ মাস পূর্বে মৃদুলকে বিয়ে করে বর্ষা। বেকার ছেলেকে বিয়ে করায় প্রথমে মেনে নেয়া হয়নি। পরে পারিবারিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি মেনে নেয়া হয়। পরে বেকার ছেলেকে ব্যবসা বানিজ্য করার জন্য টাকাও দাবি করে। কিন্তু বর্ষার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু এ মুহুর্তে তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় দিতে পারেনি। এ নিয়ে মৃদুল ও তার মা সুমা আক্তার প্রায় সময় বর্ষাকে মানসিকভাবে নির্যাতন করতো।

মামা অনিক বলেন, বর্ষা অন্ত.সত্তা হওয়ার পর স্বামী মৃদুল বাসায় থাকতো না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ নিয়ে বর্ষার সাথে তর্ক হয়। এক পর্যায়ে মোবাইল ফোনের চার্জারের ক্যাবল গলা পেছিয়ে বর্ষাকে হত্যা করে। পরে বিছানায় লাশ ফেলে রেখে সবাই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

লাশ উদ্ধার করা মহানগর পুলিশের আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কুদ্দুস মোল্লা বলেন, আমরা গিয়ে ঘরের খাটের উপর স্ত্রী বর্ষার লাশ পেয়েছি। তার গলায় ফাঁস দেয়ার দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে সঠিক কারন বলতে পারবো। বর্ষার পরিবার অভিযোগ দেয়নি। তারা মামলা করবে বলে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» বছরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধভাবে যেতে পারবেন ইতালিতে

» আবারও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ হবে বাংলাদেশ : রিজভী

» ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

» রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

» আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল বিভাগের রায় যেকোনো দিন

» প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত : শিক্ষা প্রতিমন্ত্রী

» বাংলাদেশ-ইতালি সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়াতে চান এলজিআরডি মন্ত্রী

» নিরাপদ খাদ্য ও অপচয় রোধে মিলানের সঙ্গে কাজ করবে খুলনা : মীর শাহে আলম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে পালিয়েছে স্বামীসহ শ্বশুর-শাশুড়ি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুর-শাশুড়ি। বৃহস্পতিবার রাতে নগরীর বেলতলা বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে আমানতগঞ্জ পুলিশ ফাড়ির এসআই কুদ্দুস মোল্লা জানিয়েছেন।

ওই গৃহবধূ হলো সরকারী বরিশাল মহিলা কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্রী ও নগরীর ব্রাঞ্চ রোড খান বাড়ীর বাসিন্দা বেলায়েত খানের কন্যা লামিয়া আক্তার বর্ষা (২২)। সে নগরীর বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহিন সিকদারের সিয়াম শিকদার মৃদুলের স্ত্রী।
বর্ষার মামা অনিক চৌধুরী বলেন, প্রেম করে পাঁচ মাস পূর্বে মৃদুলকে বিয়ে করে বর্ষা। বেকার ছেলেকে বিয়ে করায় প্রথমে মেনে নেয়া হয়নি। পরে পারিবারিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি মেনে নেয়া হয়। পরে বেকার ছেলেকে ব্যবসা বানিজ্য করার জন্য টাকাও দাবি করে। কিন্তু বর্ষার বাবা মেয়ের সুখের কথা চিন্তা করে টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু এ মুহুর্তে তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় দিতে পারেনি। এ নিয়ে মৃদুল ও তার মা সুমা আক্তার প্রায় সময় বর্ষাকে মানসিকভাবে নির্যাতন করতো।

মামা অনিক বলেন, বর্ষা অন্ত.সত্তা হওয়ার পর স্বামী মৃদুল বাসায় থাকতো না। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাতো। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ নিয়ে বর্ষার সাথে তর্ক হয়। এক পর্যায়ে মোবাইল ফোনের চার্জারের ক্যাবল গলা পেছিয়ে বর্ষাকে হত্যা করে। পরে বিছানায় লাশ ফেলে রেখে সবাই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

লাশ উদ্ধার করা মহানগর পুলিশের আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই কুদ্দুস মোল্লা বলেন, আমরা গিয়ে ঘরের খাটের উপর স্ত্রী বর্ষার লাশ পেয়েছি। তার গলায় ফাঁস দেয়ার দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে সঠিক কারন বলতে পারবো। বর্ষার পরিবার অভিযোগ দেয়নি। তারা মামলা করবে বলে জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com