গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্বেচ্ছাসেবকদের মোবাইল উপহার দিল মালয়েশিয়া

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মানবিক মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে নতুন মোবাইল ফোন উপহার দিয়েছে মালয়েশিয়ার সরকার। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ, মঙ্গলবার (৭ অক্টোবর) কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে এ উপহার তুলে দেন দেশটির যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল।

 

মন্ত্রী জানান, ‘এই মোবাইল ফোনগুলো উপহার দেওয়ার উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবকদের দেশে ফিরে যোগাযোগ ও ব্যক্তিগত কার্যক্রম সহজতর করা এবং মিশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও বার্তা আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া।’

এর আগে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেছিলেন, নিরাপত্তা মানদণ্ড (এসওপি) অনুযায়ী সমুদ্রে ফেলে দেওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে নতুন মোবাইল সরবরাহ করা হবে।

 

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজ আটক করে এবং ২৩ জন মালয়েশিয়ানসহ মোট ৪৯৫ জন মানবিক সহায়তাকর্মীকে আটক করে। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।

 

ফাহমি আরও বলেন, ‘এই উপহার সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, ত্যাগ ও সাহসিকতার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। তাদের মাধ্যমে মালয়েশিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে একটি গর্বিত ও মানবিক ভূমিকা পালন করেছে।’

 

৭ অক্টোবর রাত ১০টা ৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK342-এ করে মালয়েশিয়ায় ফিরে আসেন ২৩ জন স্বেচ্ছাসেবক, যাদের মধ্যে ছিলেন চারজন পর্যবেক্ষক ও পাঁচজন আইনজীবীও।

 

তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্বজনরা।

 

ফ্লোটিলা অভিযানের অংশ হিসেবে যাত্রার আগে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, জাহাজে অবস্থান এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল বলেও জানানো হয়েছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

» হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

» মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন

» নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট

» পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন

» বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের

» অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ!

» শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

» জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ

» নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্বেচ্ছাসেবকদের মোবাইল উপহার দিল মালয়েশিয়া

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মানবিক মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে নতুন মোবাইল ফোন উপহার দিয়েছে মালয়েশিয়ার সরকার। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ, মঙ্গলবার (৭ অক্টোবর) কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে এ উপহার তুলে দেন দেশটির যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল।

 

মন্ত্রী জানান, ‘এই মোবাইল ফোনগুলো উপহার দেওয়ার উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবকদের দেশে ফিরে যোগাযোগ ও ব্যক্তিগত কার্যক্রম সহজতর করা এবং মিশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও বার্তা আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া।’

এর আগে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেছিলেন, নিরাপত্তা মানদণ্ড (এসওপি) অনুযায়ী সমুদ্রে ফেলে দেওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে নতুন মোবাইল সরবরাহ করা হবে।

 

উল্লেখ্য, গত ২ অক্টোবর ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজ আটক করে এবং ২৩ জন মালয়েশিয়ানসহ মোট ৪৯৫ জন মানবিক সহায়তাকর্মীকে আটক করে। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।

 

ফাহমি আরও বলেন, ‘এই উপহার সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, ত্যাগ ও সাহসিকতার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। তাদের মাধ্যমে মালয়েশিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে একটি গর্বিত ও মানবিক ভূমিকা পালন করেছে।’

 

৭ অক্টোবর রাত ১০টা ৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK342-এ করে মালয়েশিয়ায় ফিরে আসেন ২৩ জন স্বেচ্ছাসেবক, যাদের মধ্যে ছিলেন চারজন পর্যবেক্ষক ও পাঁচজন আইনজীবীও।

 

তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্বজনরা।

 

ফ্লোটিলা অভিযানের অংশ হিসেবে যাত্রার আগে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, জাহাজে অবস্থান এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল বলেও জানানো হয়েছে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com