উচ্চকক্ষেই পিআর চাই, নিম্নকক্ষে নয়: সারজিস আলম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না। আমরা মনে করি, উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি প্রয়োগ করতে পারি। সেখানে যদি এটি সফলতার মুখ দেখে এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে, দেশ যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের ২৫ ভাগ ফিক্সড ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ ভাগ মানুষ এখনো সিদ্ধান্তহীন- তারা কাকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, এই বিশাল ভোটারগোষ্ঠীই আসলে পরিবর্তনের সাক্ষী। তারা কোনো দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে যারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকেই ভোট দেবে।

তিনি আরও বলেন, যারা অহংকারে ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত- তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন। আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী

» গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে : ডা. জাহেদ

» পুলিশের চিরুনী অভিযানে ৩৬ জন আটক

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১টি

» ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, লাইভে যা বললেন

» ছড়িয়ে পড়া ‘বিয়ের তারিখ’ নিয়ে মুখ খুললেন পূজা চেরী

» চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম

» পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

» হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

» জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উচ্চকক্ষেই পিআর চাই, নিম্নকক্ষে নয়: সারজিস আলম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে পিআর চাই না। আমরা মনে করি, উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি প্রয়োগ করতে পারি। সেখানে যদি এটি সফলতার মুখ দেখে এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে, দেশ যদি লাভবান হয় তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এসময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলের ২৫ ভাগ ফিক্সড ভোট নেই। প্রায় ৪৮ থেকে ৬৫ ভাগ মানুষ এখনো সিদ্ধান্তহীন- তারা কাকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। ১৮ থেকে ৪০ বছর বয়সী অনেক ভোটার আগে কখনো স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, এই বিশাল ভোটারগোষ্ঠীই আসলে পরিবর্তনের সাক্ষী। তারা কোনো দল বা প্রতীকে নয় বরং যাদের প্রতি আস্থা পাবে যারা আগামী পাঁচ বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকেই ভোট দেবে।

তিনি আরও বলেন, যারা অহংকারে ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত- তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন, তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন। আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com