কোনো বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদেশি কোনো শক্তির সহায়তায় জামায়াত ক্ষমতায় যেতে চায় না।

সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির সৌজন্য সাক্ষাৎ হয়।

গোলাম পরওয়ার জানান, জামায়াতের বিষয়ে কূটনৈতিক মহলে আগ্রহ বাড়ছে, তবে দলটি দেশের জনগণের শক্তিকেই বিশ্বাস করে। তিনি বলেন, “আমরা কোনো বিদেশি শক্তির হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চাই।”

বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের মধ্যে যদি প্রয়োজনীয় সংস্কারে ঐকমত্য গড়ে ওঠে, তাহলে দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে।”

তিনি আরও বলেন, “বৈঠকে জামায়াত আমির ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবস্থানকেও স্বাগত জানিয়েছেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোনো বিদেশি শক্তির হাত ধরে ক্ষমতা চায় না জামায়াত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদেশি কোনো শক্তির সহায়তায় জামায়াত ক্ষমতায় যেতে চায় না।

সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস আকিঞ্জির সৌজন্য সাক্ষাৎ হয়।

গোলাম পরওয়ার জানান, জামায়াতের বিষয়ে কূটনৈতিক মহলে আগ্রহ বাড়ছে, তবে দলটি দেশের জনগণের শক্তিকেই বিশ্বাস করে। তিনি বলেন, “আমরা কোনো বিদেশি শক্তির হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চাই।”

বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের মধ্যে যদি প্রয়োজনীয় সংস্কারে ঐকমত্য গড়ে ওঠে, তাহলে দেশবাসী একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে।”

তিনি আরও বলেন, “বৈঠকে জামায়াত আমির ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টের দৃঢ় ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অবস্থানকেও স্বাগত জানিয়েছেন।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com