২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে নৌবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনীর সদস্যরা।

 

আটক মাদক কারবারির নাম সোহাগ ভূঁইয়া (২৮)।

 

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককে তালতলী থানায় হস্তান্তর করা হয়।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটক সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাত বাকী নাই

» উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ

» শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

» সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

» দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

» এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

» পাকিস্তান কি শেষ পর্যন্ত চীন-আমেরিকার অস্ত্র-ফাঁদ থেকে বের হতে পারবে?

» ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

» তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

» আজানের প্রতি সম্মান জানিয়ে ছয় মিনিট নীরবে দাঁড়িয়ে থাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে নৌবাহিনীর অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার করাইবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে নৌবাহিনীর সদস্যরা।

 

আটক মাদক কারবারির নাম সোহাগ ভূঁইয়া (২৮)।

 

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট আসিফ আরাফাতের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহাগ ভূঁইয়াকে আটক করা হয়। পরবর্তীতে তার মোটরসাইকেল ও হেলমেট তল্লাশি করে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তীতে আটককে তালতলী থানায় হস্তান্তর করা হয়।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, আটক সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com