দেশীয় তৈরি বন্দুকসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুকসহ খান সাহেব নামের একজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২অক্টোবর) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্র প্রদর্শন করতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন।

তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে। অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্বপ্ন বকুল

» ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

» কাঠালের মধ্যে মিললো ৪০ বোতল কাশির সিরাপ

» শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

» ইয়াবা ও টাকাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

» নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

» ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

» হরমুজ সচল করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক, সামরিক জোট গঠনের তোড়জোড়

» সৌদি আরবে পৌঁছেছেন ২৩৩৭২ জন হজযাত্রী

» পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশীয় তৈরি বন্দুকসহ একজন আটক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি বন্দুকসহ খান সাহেব নামের একজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২অক্টোবর) উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম বলেন, আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্র প্রদর্শন করতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন।

তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে। অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com