ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাক ও  সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সকাল ৯টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় মারাত্মক আহত হন— হাফিজুর, তার স্ত্রী ছালমা বেগম এবং তাদের চার বছরের ছেলে তামিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ  হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।

কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাক ও  সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ সকাল ৯টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় মারাত্মক আহত হন— হাফিজুর, তার স্ত্রী ছালমা বেগম এবং তাদের চার বছরের ছেলে তামিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সংঘর্ষ  হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়।

কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com