পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আজ আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আর শুরুটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ এক ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ শক্ত প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে নিগার সুলতানার দল। নারী ওয়ানডে বিশ্বকাপের এটি তাদের প্রথম ম্যাচ হলেও গুরুত্বের বিচারে এটিকে সহজভাবে দেখছে না টিম টাইগ্রেস।

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই তিন দলই শক্তিমত্তায় কাছাকাছি। গত বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। সেই প্রেক্ষাপটে আবারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরুটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তবে আগের রেকর্ড নিয়ে খুব একটা ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,“গতবার যা হয়েছে, তা অতীত। এটা নতুন দিন, নতুন সুযোগ। আমরা ভালোভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচটা জিতলে সারা টুর্নামেন্টেই আত্মবিশ্বাস বাড়বে।”

নিগার আরও জানান, পাকিস্তানের বিপক্ষে লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। বাছাইপর্ব ও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ায় প্রতিপক্ষ সম্পর্কে ধারণাও রয়েছে ভালো। “তারা আমাদের ভালোভাবে জানে, আমরাও জানি তাদের। তাই ম্যাচটি হবে কঠিন, তবে জয়ের বিশ্বাস আমাদের আছে।”

বাংলাদেশ নারী দল পাকিস্তানে বাছাইপর্ব খেলার পর দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচের একটি ভেসে গেছে বৃষ্টিতে, আরেকটিতে শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে দল।

এর আগে বিকেএসপি ও সিলেটে দীর্ঘ ক্যাম্প করেছে বাংলাদেশ। অধিনায়ক বললেন, “আমরা মূলত মানসিক প্রস্তুতি নিয়ে বেশি কাজ করেছি। অনেক সময় ভালো খেলেও জিততে পারিনি। এবার সেই মনোভাব বদলে জয় ছিনিয়ে আনার লক্ষ্যেই কাজ করেছি।”

বাংলাদেশের মূল শক্তি বরাবরই বোলিং ইউনিট। তবে ব্যাটিং নিয়ে এখনও আছে উদ্বেগ। নিগারের ভাষায়,
“আমাদের ব্যাটিং বরাবরই দুর্বল দিক ছিল। স্কোরবোর্ডে ভালো রান তুলতে না পারলে বোলারদের প্রচেষ্টা বৃথা যায়। এবার আমরা ব্যাটিং নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছি।”

ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। জয়-পরাজয়ের হিসাব সমান, ৮টি করে। বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ ১-০ তে এগিয়ে। এবার সেই ব্যবধান ২-০ করতে চায় টাইগ্রেসরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমান আদালতে অভিযান, চায়না রিং জাল জব্দ

» বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়েও কাঁকড়া আহরণ ১৭০ কেজি কাঁকড়া, চার নৌকা ও বিপুল সরঞ্জাম জব্দ

» সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ

» দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

» জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ

» ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

» জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

» দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ

» যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ

» আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আজ আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আর শুরুটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ এক ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ শক্ত প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে নামবে নিগার সুলতানার দল। নারী ওয়ানডে বিশ্বকাপের এটি তাদের প্রথম ম্যাচ হলেও গুরুত্বের বিচারে এটিকে সহজভাবে দেখছে না টিম টাইগ্রেস।

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা—এই তিন দলই শক্তিমত্তায় কাছাকাছি। গত বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। সেই প্রেক্ষাপটে আবারও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরুটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তবে আগের রেকর্ড নিয়ে খুব একটা ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন,“গতবার যা হয়েছে, তা অতীত। এটা নতুন দিন, নতুন সুযোগ। আমরা ভালোভাবে শুরু করতে চাই। প্রথম ম্যাচটা জিতলে সারা টুর্নামেন্টেই আত্মবিশ্বাস বাড়বে।”

নিগার আরও জানান, পাকিস্তানের বিপক্ষে লড়াই বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। বাছাইপর্ব ও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়ায় প্রতিপক্ষ সম্পর্কে ধারণাও রয়েছে ভালো। “তারা আমাদের ভালোভাবে জানে, আমরাও জানি তাদের। তাই ম্যাচটি হবে কঠিন, তবে জয়ের বিশ্বাস আমাদের আছে।”

বাংলাদেশ নারী দল পাকিস্তানে বাছাইপর্ব খেলার পর দীর্ঘ সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচের একটি ভেসে গেছে বৃষ্টিতে, আরেকটিতে শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস পেয়েছে দল।

এর আগে বিকেএসপি ও সিলেটে দীর্ঘ ক্যাম্প করেছে বাংলাদেশ। অধিনায়ক বললেন, “আমরা মূলত মানসিক প্রস্তুতি নিয়ে বেশি কাজ করেছি। অনেক সময় ভালো খেলেও জিততে পারিনি। এবার সেই মনোভাব বদলে জয় ছিনিয়ে আনার লক্ষ্যেই কাজ করেছি।”

বাংলাদেশের মূল শক্তি বরাবরই বোলিং ইউনিট। তবে ব্যাটিং নিয়ে এখনও আছে উদ্বেগ। নিগারের ভাষায়,
“আমাদের ব্যাটিং বরাবরই দুর্বল দিক ছিল। স্কোরবোর্ডে ভালো রান তুলতে না পারলে বোলারদের প্রচেষ্টা বৃথা যায়। এবার আমরা ব্যাটিং নিয়েই সবচেয়ে বেশি কাজ করেছি।”

ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে। জয়-পরাজয়ের হিসাব সমান, ৮টি করে। বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ ১-০ তে এগিয়ে। এবার সেই ব্যবধান ২-০ করতে চায় টাইগ্রেসরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com