সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃত্বে খায়রুল আলম রফিক

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর নির্বাহী সম্পাদক মো. খায়রুল আলম রফিককে প্রধান করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

খায়রুল আলম রফিক বলেন, গত ১৬ বছরে অসংখ্য সাংবাদিক খুন হয়েছেন, অনেককে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে এর সঠিক পরিসংখ্যান এখনও কারও কাছে নেই। শুধু সাংবাদিকরাই নন, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা ও হামলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

 

তিনি আরো বলেন, নির্যাতিত ও খুন হওয়া সাংবাদিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তাদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি যেকোনো সরকারের আমলে সাংবাদিকরা যাতে পেশাগত কারণে নিপীড়নের শিকার না হন, সেদিকেও সংগঠনটি কাজ করবে।

 

সংগঠনের কার্যক্রমে যুক্ত হয়েছেন আইনজীবী, মানবাধিকারকর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা। এছাড়া দেশের ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক থাকবেন এই উদ্যোগের সঙ্গে। প্রতিটি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি আলাদা তদন্ত সংস্থা গঠন করা হয়েছে, যেখানে একজন প্রধানের নেতৃত্বে ১১ সদস্য কাজ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফ্রিজ ছাড়াই কাঁচা মরিচ দীর্ঘদিন সতেজ রাখার উপায়

» ব্লাড প্রেসার হাই হলে দ্রুত কমানোর উপায়

» প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

» ককরোচ জনতা পার্টির হুশিয়ারি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

» নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

» ‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে অভিনেতা প্রকাশ রাজ

» ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি

» আওয়ামী লীগ ৭১ সাল থেকে মিথ্যা কথা বলে আসছে: শামা ওবায়েদ

» গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক

» বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃত্বে খায়রুল আলম রফিক

অনলাইন ডেস্ক : বাংলাদেশে নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’। সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক প্রতিদিনের কাগজ-এর নির্বাহী সম্পাদক মো. খায়রুল আলম রফিককে প্রধান করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

খায়রুল আলম রফিক বলেন, গত ১৬ বছরে অসংখ্য সাংবাদিক খুন হয়েছেন, অনেককে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে এর সঠিক পরিসংখ্যান এখনও কারও কাছে নেই। শুধু সাংবাদিকরাই নন, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা ও হামলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

 

তিনি আরো বলেন, নির্যাতিত ও খুন হওয়া সাংবাদিকদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তাদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাই সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি যেকোনো সরকারের আমলে সাংবাদিকরা যাতে পেশাগত কারণে নিপীড়নের শিকার না হন, সেদিকেও সংগঠনটি কাজ করবে।

 

সংগঠনের কার্যক্রমে যুক্ত হয়েছেন আইনজীবী, মানবাধিকারকর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা। এছাড়া দেশের ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক থাকবেন এই উদ্যোগের সঙ্গে। প্রতিটি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি আলাদা তদন্ত সংস্থা গঠন করা হয়েছে, যেখানে একজন প্রধানের নেতৃত্বে ১১ সদস্য কাজ করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com