ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ১৯২৬ সালে যাত্রা শুরু করা সান সিরো এক শতাব্দীজুড়ে হয়ে উঠেছে ইতালির ফুটবল ঐতিহ্যের প্রতীক। ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়। এই মাঠে অনুষ্ঠিত হয়েছে অসংখ্য ঐতিহাসিক ম্যাচ—চ্যাম্পিয়নস লিগ, ন্যাশন্স লিগ, ফিফা বিশ্বকাপসহ নানা টুর্নামেন্টের সাক্ষী এটি।

এসি মিলান ও ইন্টার মিলান যুগ যুগ ধরে এই স্টেডিয়াম ভাগাভাগি করে ব্যবহার করে আসছে। শুধু ফুটবলই নয়, সান সিরোতে হয়েছে অনেক আন্তর্জাতিক কনসার্টসহ অন্যান্য আয়োজনও।

ভাঙার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় রাজনীতিবিদরাও। তাদের মতে, সান সিরো শুধু একটি স্টেডিয়াম নয়—ইতালির ফুটবলের ‘স্বর্গ’। ২০১৯ সাল থেকে নানা প্রচেষ্টা চালিয়েও কর্তৃপক্ষ এতদিন সিদ্ধান্তে আসতে পারেনি। তবে আধুনিক সুযোগ-সুবিধার অভাব, ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর তুলনায় আয় কম হওয়াসহ নানাবিধ কারণে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে সান সিরো স্টেডিয়াম এখনই ভেঙে ফেলা হবে না। আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এবং নতুন স্টেডিয়াম নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এখানে নিয়মিত খেলাধুলা চলবে।

নতুন স্টেডিয়াম নির্মাণ শেষে সান সিরো ভেঙে ফেলা হলেও, এর কিছু অংশ ঐতিহাসিক স্মৃতির প্রতীক হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

» ট্রাইব্যুনালে লতিফ-রুপাসহ ৯ আসামি, ফের শুনানি ৩ সেপ্টেম্বর

» সংবিধান সংশোধন সংসদেই সম্ভব, রাজপথে বলে লাভ নেই : গয়েশ্বর চন্দ্র রায়

» ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

» এলেক্স ইমন হত্যা মামলার ২ নম্বর আসামি শাহরুখসহ তিনজন গ্রেপ্তার

» মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেফতার

» সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

» ইগো দেখানোর কিছু নেই-সবাইকে নিয়ে বসুন: শিশির মনির

» যেকোনো মূল্যে ৭০ অনুচ্ছেদ সংধোশন করতে হবে: ১১ দলীয় জোট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভেঙে ফেলা হবে ইতালির ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ১৯২৬ সালে যাত্রা শুরু করা সান সিরো এক শতাব্দীজুড়ে হয়ে উঠেছে ইতালির ফুটবল ঐতিহ্যের প্রতীক। ১৯৯০ সালের ফিফা বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়। এই মাঠে অনুষ্ঠিত হয়েছে অসংখ্য ঐতিহাসিক ম্যাচ—চ্যাম্পিয়নস লিগ, ন্যাশন্স লিগ, ফিফা বিশ্বকাপসহ নানা টুর্নামেন্টের সাক্ষী এটি।

এসি মিলান ও ইন্টার মিলান যুগ যুগ ধরে এই স্টেডিয়াম ভাগাভাগি করে ব্যবহার করে আসছে। শুধু ফুটবলই নয়, সান সিরোতে হয়েছে অনেক আন্তর্জাতিক কনসার্টসহ অন্যান্য আয়োজনও।

ভাঙার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় রাজনীতিবিদরাও। তাদের মতে, সান সিরো শুধু একটি স্টেডিয়াম নয়—ইতালির ফুটবলের ‘স্বর্গ’। ২০১৯ সাল থেকে নানা প্রচেষ্টা চালিয়েও কর্তৃপক্ষ এতদিন সিদ্ধান্তে আসতে পারেনি। তবে আধুনিক সুযোগ-সুবিধার অভাব, ইউরোপের অন্য বড় ক্লাবগুলোর তুলনায় আয় কম হওয়াসহ নানাবিধ কারণে অবশেষে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে সান সিরো স্টেডিয়াম এখনই ভেঙে ফেলা হবে না। আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান এবং নতুন স্টেডিয়াম নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত এখানে নিয়মিত খেলাধুলা চলবে।

নতুন স্টেডিয়াম নির্মাণ শেষে সান সিরো ভেঙে ফেলা হলেও, এর কিছু অংশ ঐতিহাসিক স্মৃতির প্রতীক হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com